সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মায়ের হাত ধরে হাঁটছিল কন্যাশিশু, পিছলে ড্রেনে পড়ে প্রাণ গেল ; অবৈধ পাচার রোধে ভাণ্ডারিয়ায় প্রশাসনের অভিযান,১লাখ ৩০ হাজার চিংড়ি রেণু উদ্ধার; তেঁতুলিয়ায় দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত; দেবিদ্বারে ইয়াবা সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের ২ মাসের জেল; যাত্রী সেজে ডেকে নিয়ে অটোচালককে হত্যা, গ্রেপ্তার ১; আদালতের নির্দেশে দখলমুক্ত জমি ফিরে পেলেন মোস্তফা আকন; মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান; নিজের প্রচেষ্টায় ঝিকরগাছার গর্ব জুঁই এখন বিকেএসপিতে; বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশগত বিপর্যয় রোধ সম্ভব; অস্তিত্ব সংকটে ন্যাশনাল টি
Title :

শীতের আগমনে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর লেপ-তোষক কারিগররা;

  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২১১ বার পঠিত

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁয় ধীরে ধীরে এগিয়ে আসছে শীত। আর এই শীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর কারিগররা। শীত মৌসুমে কারিগররা ব্যস্ত হয়ে পড়েছেন লেপ-তোষক বানানোর কাজে। ক্রেতাদের আনাগোনায় জমজমাট হয়ে উঠেছে লেপ-তোষকের দোকানগুলো। তবে গত বছরের তুলনায় এবছর দাম তুলনামূলক বেশি হওয়ায় হিমশিম খাচ্ছেন ক্রেতারা।
এ বছর তুলার মূল্য বৃদ্ধির করণে লেপ-তোষকের দাম বৃদ্ধি পেলেও শ্রমিকদের মজুরি বৃদ্ধি পায়নি। লেপ-তোষকের দাম বৃদ্ধি পেলেও তাদের মুজুরি একই রয়েছে। দিনে ২ থেকে ৩টা লেপ বা তোষক বানিয়ে তারা ৫শ’ থেকে ৬শ’ টাকা আয় করেন। এই কাজের জন্য বছরে প্রায় নয় মাস বসে থাকতে হলেও তারা অন্যান্য কাজে ব্যাস্ত থাকে অনেকেই আবার ভিন্ন পেশায় নিয়োজিত হয়।
বর্তমান বাজারে লেপ তৈরিতে খরচ নেওয়া হচ্ছে, ১৯শ’ থেকে ২হাজার টাকা এবং তোষক ২৯০০ শ’ থেকে ৩০০০ হাজার টাকা পর্যন্ত। নওগাঁর ক্রেতারা শীতের কথা মাথায় রেখে আগাম লেপ-তোষক বানাতে দিচ্ছেন। অর্ডার পেয়ে কারিগররাও লেপ-তোষক বানাতে ব্যস্ত হয়ে উঠেছেন। স্থানীয় চারজন কারিগর জানান, একটি লেপ তৈরিতে একজন কারিগরের সময় লাগে দুই ঘণ্টা। এভাবে একজন কারিগর দিনে গড়ে তিন থেকে পাঁচটি লেপ তৈরি করতে পারে। একইভাবে দিনে চার-পাঁচটি তোষক তৈরিতেও সমপরিমাণ সময় ব্যয় হয়।
স্থানীয় একজন পাইকারী ব্যাবসায়ী জানান, তুলার দাম বৃদ্ধি পাওয়ায় লেপ-তোষক, গদি তৈরিতে খরচ গত বছরের চেয়ে একটু বেড়েছে। শীতের তীব্রতা যতো বাড়বে বেচা-কেনা ততোই জমবে বলে আশা করছেন তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews