সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মঠবাড়ীয়ায় জানাজা শেষে সংঘর্ষ, আহত ৫; মায়ের হাত ধরে হাঁটছিল কন্যাশিশু, পিছলে ড্রেনে পড়ে প্রাণ গেল ; অবৈধ পাচার রোধে ভাণ্ডারিয়ায় প্রশাসনের অভিযান,১লাখ ৩০ হাজার চিংড়ি রেণু উদ্ধার; তেঁতুলিয়ায় দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত; দেবিদ্বারে ইয়াবা সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের ২ মাসের জেল; যাত্রী সেজে ডেকে নিয়ে অটোচালককে হত্যা, গ্রেপ্তার ১; আদালতের নির্দেশে দখলমুক্ত জমি ফিরে পেলেন মোস্তফা আকন; মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান; নিজের প্রচেষ্টায় ঝিকরগাছার গর্ব জুঁই এখন বিকেএসপিতে; বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশগত বিপর্যয় রোধ সম্ভব;
Title :

মঠবাড়ীয়ায় গ্রাম পুলিশদের আইনশৃঙ্খলা বিষয়ে দিকনির্দেশনা দিলেন ইউএনও;

  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২১৩ বার পঠিত

মোঃ আঃ কুদ্দুস খান
মঠবাড়ীয়া (পিরোজপুর) প্রতিনিধি।

পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলায় গ্রাম পুলিশ ও দফাদারদের আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচন বিধি প্রতিপালন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেছেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকলিমা আক্তার।
বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক সভায় তিনি গ্রাম পুলিশ ও দফাদারদের উদ্দেশ্যে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে গ্রাম পুলিশদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, গ্রাম পর্যায়ে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, অপরাধমূলক কার্যকলাপ কিংবা নির্বাচন সংক্রান্ত অনিয়মের বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত গ্রাম পুলিশ ও দফাদাররা ইউএনওর দিকনির্দেশনাকে স্বাগত জানিয়ে দায়িত্ব পালনে আরও সচেষ্ট থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews