বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র;

বেলকুচিতে যানযোট নিরসনে সি এন জি স্টেশন পেল ইসলামী আন্দোলনের প্রচেষ্টায়;

  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২৮৪ বার পঠিত



মোঃ হাসমত আলী ;
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

বেলকুচি উপজেলার মুকুন্দগাতি এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে অবশেষে চালু হলো বহুল প্রত্যাশিত সিএনজি স্ট্যান্ড। বেলকুচির অধিকাংশ রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের ধারাবাহিক আন্দোলন, স্মারকলিপি প্রদান এবং মানববন্ধনের ফলশ্রুতিতে এ উদ্যোগ বাস্তবায়ন হয়েছে। বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান আনুষ্ঠানিকভাবে সিএনজি স্ট্যান্ডটির শুভ উদ্বোধন করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে এনসিপিও (NCPO) কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এবং মাঠপর্যায়ে কাজ করে গেছে।
উল্লেখ্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলকুচি থানা শাখা গত ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে যানজট নিরসনের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি জমা দেয়। একইসঙ্গে সংগঠনের অঙ্গ ও সহযোগী সংগঠনসহ আরও কয়েকটি রাজনৈতিক ও সামাজিক দলও স্মারকলিপি প্রদান ও কর্মসূচি পালন করে।
সিএনজি স্ট্যান্ড চালু হওয়ায় মুকুন্দগাতি এলাকায় সড়কে অবৈধভাবে যানবাহন দাঁড়ানো বন্ধ হবে এবং বেলকুচিবাসী দীর্ঘদিনের যানজট ও ভোগান্তি থেকে অনেকটাই মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বেলকুচি থানা শাখার সভাপতি আব্দুল আলী, সহ-সভাপতি মোহাম্মদ সালমান সাদী, সাধারণ সম্পাদক আবু মুসাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, জনদাবির প্রতি প্রশাসনের ইতিবাচক সাড়া বেলকুচিবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।
বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বেলকুচির জনস্বার্থে এ ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews