বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র;

পঞ্চগড়ে ‘শিশুস্বর্গের’ শীত আনন্দ উৎসবে শিশুর হাতে বিশেষ উপহার;

  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৩১৩ বার পঠিত



স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ‘শিশুস্বর্গের’ উদ্যোগে হাজারের অধিক শিশু শিক্ষার্থীদের শীতের উপহার দেয়া হয়েছে। উপহার হিসেবে শিশুদের শীতের হুডি, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ হাতে তুলে হয়।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তেঁতুলিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শিশুস্ব^র্গ ফাউন্ডেশনের আয়োজনে এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের শীত উপহার তুলে দেন পাট অধিদপ্তরের মহা পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মো.নুরুল বাসির স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব রফিকুল ইসলাম সেলিম। এ সময় তেঁতুলিয়া উপজেলার ১৬টি স্কুলের ১ হাজার ৩৩৫ জন শিশু শিক্ষার্থীর হাতে শীতের হুডি, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের পরিচালক মোহাম্মদ মজনু মোল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের এফসিএ ডিরেক্টর অঞ্জন মল্লিক, তেঁতুলিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম আকাশ, মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক শাহাদাত হোসেন রঞ্জু, সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত মাহমুদুল ইসলাম মামুন এবং শিশুস্বর্গ প্রতিষ্ঠাতা কবীর আহম্মেদ আকন্দ। এছাড়াও জাতীয় শিশুস্বর্গের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ‘শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের শিক্ষা জীবনকে আরও আনন্দময় করে তোলা একটি মহৎ উদ্যোগ। শিশুস্বর্গ ফাউন্ডেশন এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালসকে ধন্যবাদ জানাচ্ছি অসাধারণ এ আয়োজনের জন্য। এটি অন্যান্য সংগঠনকেও অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস করি।
শিশুস্বর্গ ফাউন্ডেশন জানায়, উত্তরের শীত প্রধান অঞ্চল হিসেবে এ বছর পঞ্চগড়ে ৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে সাত হাজার শিশু শিক্ষার্থীকে নিয়ে শীত আনন্দ উৎসবের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন। উৎসবের অংশ হিসেবে এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে শীতের হুডি, স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ। পাশাপাশি শিশুদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews