সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
অবৈধ পাচার রোধে ভাণ্ডারিয়ায় প্রশাসনের অভিযান,১লাখ ৩০ হাজার চিংড়ি রেণু উদ্ধার; তেঁতুলিয়ায় দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত; দেবিদ্বারে ইয়াবা সেবন: ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের ২ মাসের জেল; যাত্রী সেজে ডেকে নিয়ে অটোচালককে হত্যা, গ্রেপ্তার ১; আদালতের নির্দেশে দখলমুক্ত জমি ফিরে পেলেন মোস্তফা আকন; মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান; নিজের প্রচেষ্টায় ঝিকরগাছার গর্ব জুঁই এখন বিকেএসপিতে; বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশগত বিপর্যয় রোধ সম্ভব; অস্তিত্ব সংকটে ন্যাশনাল টি কাউখালীতে পুলিশের অভিযানে দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার;
Title :

মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন;

  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২৬৪ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম; মোংলা প্রতিনিধি ;

“গায়ে সাদা এপ্রন, গলায় স্টেথোস্কোপ—হাসিমুখে রোগীর সেবা হবে পরম দান। হে নতুন চিকিৎসা কর্মকর্তা, তোমায় জানাই অভিনন্দন ও শুভেচ্ছা”—এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তাদের যোগদান উপলক্ষে সংবর্ধনা ও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) বিকাল ৩টা ৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মোংলা মিলনায়তনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. মুজিবুর রহমান। তিনি নবীন চিকিৎসকদের উদ্দেশে বলেন, “সরকারি স্বাস্থ্যসেবার মূল লক্ষ্য হচ্ছে মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়া। আপনাদের সততা, আন্তরিকতা ও মানবিক আচরণই হবে জনগণের আস্থার ভিত্তি।”বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ. স. মো. মাহবুবুল আলম এবং ২৫০ শয্যা জেলা হাসপাতাল, বাগেরহাটের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমদ্দার। তারা বলেন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নবীন কর্মকর্তারা গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন উদ্দীপনা যোগ করবেন।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (প্রশাসন), পরিচালক (স্বাস্থ্য) দপ্তর, খুলনা বিভাগের ডা. এস. এম. শাহরিয়ার এবং সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. অপর্ণা বিশ্বাস। তারা মাঠপর্যায়ে দায়িত্ব পালনের বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন।সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন। তিনি বলেন, “মোংলার মানুষ আপনাদের কাছে আন্তরিক ও মানবিক সেবা প্রত্যাশা করে। আমরা সমন্বিতভাবে কাজ করলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোংলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ এবং মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানের শেষে নবনিযুক্ত চিকিৎসা কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews