বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
তাফালবাড়ীয়া হাকিমিয়া মাদ্রাসায় গোপনে ছাত্রী ভর্তির অভিযোগ; দৈবজ্ঞহাটীতে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার; পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ; ​ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকর রং মেশানোয় ৩ব্যবসায়ীকে জরিমানা; উল্লাপাড়ায় ৩টার সময় ১২নং পঞ্চক্রুশী ইউপি কার্যালয়ে তালা: সচিব রাফিজুলের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের ক্ষোভ; জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু; বাণী ছন্দ – ৩; দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে আলোচনায় জুয়েল মোল্লা; দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে সক্রিয় সাইদুর রহমান লিটন; কাউখালীর মানুষের হৃদয়ে সুদীপ্ত দেবনাথ:সততা, মানবিকতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত;

নওগাঁয় পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ে ভেসে এলো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ;

  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩৬৮ বার পঠিত

নওগাঁ জেলা প্রতিনিধি;

নওগাঁ জেলা আওয়ামী লীগের ভাঙা ও পরিত্যক্ত দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার হওয়ার ঘটনা ঘটেছে। ছাত্র-জনতার আন্দোলনের পর দীর্ঘদিন বন্ধ থাকা ওই কার্যালয়ে শনিবার (৭ মার্চ) সকালে হঠাৎ করেই ভাষণটি শোনা যায়।
জানা যায়, কার্যালয়ের তৃতীয় তলায় একটি ছোট মাইকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়। তবে কে বা কারা কখন মাইকটি স্থাপন করেছে তা জানা যায়নি। ঘটনাস্থলে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকেও দেখা যায়নি। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুন তার ফেসবুক আইডিতে ৩১ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন, যেখানে ভাষণ প্রচারের দৃশ্য দেখা যায়।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ মো. নিয়ামুল হক জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। পরে স্থানীয় লোকজন মাইকটি খুলে নিয়ে গেছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews