শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে রাতের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা; দেবিদ্বারে সোলার স্ট্রিট লাইট স্থাপনের শুভ উদ্বোধন; খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাইদুর রহমান লিটনের শ্রদ্ধা ও দোয়া; পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ২০৭ জন, ফেল থেকে পাস ৩৩৬; কাউখালীতে নৌ পুলিশের অভিযানে ২,৫০০ মিটার অবৈধ চরঘেরা জাল ধ্বংস; কাউখালীতে আওয়ামীলীগ নেতার চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ও বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার; নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ গ্রেপ্তার ৪; ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে ৩.২৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ,গ্রেপ্তার-২; সময়ের সিঁড়ি বেয়ে: ফুরিয়ে আসার বেলা; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; পিরোজপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ২০ পিস; মাদক নির্মূল ও আধুনিক রাস্তাঘাট গড়ার প্রত্যয়ে গলাচিপার আমখোলা ইউনিয়নে মেম্বার প্রার্থী হৃদয় খান বাহাদুর; মহিলা ও শিশুবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রাশেদা বেগম হীরা, দেবিদ্বার বিএনপির অভিনন্দন; কাউখালীতে ডোবার পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু; শেরপুরে দুর্নীতি ও মাদকমুক্ত স্মার্ট ইউনিয়ন গড়ার অঙ্গীকার স্বাধিন চন্দ্র সরকারের; মাদক নির্মূল ও নাগরিক অধিকার সুরক্ষায় ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুল রহিমের গণসংযোগে জনতার ঢল; চট্টগ্রামের বায়েজিদ থেকে দুই মাদ্রাসাছাত্র নিখোঁজ, ৩ দিনেও সন্ধান মেলেনি; কৃষিমন্ত্রীর মায়ের জানাজা বুধবার বেলা দুইটায় বিজয়পুর উচ্চবিদ্যালয় মাঠে; তথ্য গোপন করে একাধিক রিটের অভিযোগে কাজী ও আইনজীবীকে ৫ লাখ টাকা করে জরিমানা; কাউখালীতে কচুয়াকাঠী বেইলি সেতুর পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ;

প্রবাসে যুবকের মৃত্যু, মাদারীপুরে, ডাসার শোকের মাতম;

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৩১৮ বার পঠিত



মুন্সি ফরহাদ হোসেন :মাদারীপুর জেলা ;

মাদারীপুরের ডাসার উপজেলার বিনতালুক গ্রামের বাসিন্দা মৃত ছেকেন হাওলাদারের মেঝো ছেলে মোঃ ফারুক হাওলাদার লিবিয়ায় অবস্থানকালে মারা গেছেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে কিছুদিন আগে ফারুক হাওলাদার লিবিয়ায় যান। সেখানে একটি গেম ঘরে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার এই অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
গ্রামের প্রতিবেশীরা জানান, পরিবারের স্বচ্ছলতা ফেরাতে বিদেশে গিয়েছিলেন ফারুক। তাকে ঘিরে পরিবারের অনেক স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্ন ভেঙে আজ পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। বিদেশে যাওয়ার জন্য নেওয়া ঋণের চাপেও পরিবার এখন দিশেহারা।
এদিকে, ফারুক হাওলাদারের মরদেহ দেশে আনা কিংবা লিবিয়াতেই দাফনের বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানা যায়নি। পরিবারের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও দূতাবাসের সহায়তা কামনা করা হয়েছে।
স্থানীয়দের দাবি, প্রবাসে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন, যাতে এ ধরনের মর্মান্তিক ঘটনা কমে আসে।
ফারুক হাওলাদারের মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। তার পরিবারকে সহায়তার জন্য সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews