সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
৮১ বছরে জাতিসংঘ: মানবতার কল্যাণে কার্যকর জাতিসংঘ চাই; ডিএসসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ নজরুলকে ঘিরে ‘তথ্য সন্ত্রাস! একটি বিড়াল, একটুখানি মায়া ও অমলিন ভালোবাসা; চিকিৎসাসেবা: সেবার পরিবর্তে ব্যবসা; রাজাপুরে গণঅধিকার পরিষদ এর উপজেলা কমিটির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মনির; এনায়েতপুরে ক্লিনিকের চিকিৎসাবর্জ্য রাস্তার পাশে, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী; *রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি; মোংলা কাস্টমসের কর্মকর্তা মামুনের অপসারণ দাবিতে মানববন্ধন; কাউখালীতে সন্ধ্যা নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযান; নওগাঁর রাণীনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩; মনোহরদীতে জামায়াতের মেয়র প্রার্থীর বিলবোর্ড সরানোর অভিযোগ; শিশিরভেজা ভোর আর কুয়াশা জড়ানো সকাল জানিয়ে দিচ্ছে ; কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ; দেবিদ্বারে না জানিয়ে কমিটিতে নাম অন্তর্ভুক্তি: ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে; ভাঙ্গুড়ায় নারীর মৃত্যুর ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ; পদ্মায় মা ইলিশ শিকারে আট জেলে কারাদণ্ড, জব্দ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল; লৌহজংয়ে শিক্ষার্থীদের এআই-দক্ষতা ও নৈতিক শিক্ষা গড়তে ‘আগামীর আলোর যাত্রা’ কর্মসূচি; ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, তিন প্রাণহানি; আহত ১৬; তানোরে ইউনিয়ন ভূমি অফিসের প্রস্তাবিত সরকারি জায়গা দখলের চেষ্টা; কবিতা-বাবার সাথে;

রেলপথ ঘেঁষে গড়ে উঠেছে অসংখ্য দোকান, আত্রাইয়ে দুর্ঘটনার শঙ্কা;

  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৪৪৬ বার পঠিত



মোঃ ফিরোজ আহম্মেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ এলাকায় রেলপথ ঘেঁষে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট, যা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, রেললাইনের খুব কাছাকাছি অস্থায়ী ও স্থায়ীভাবে বিভিন্ন ধরনের দোকান বসানো হয়েছে। এতে করে ট্রেন চলাচলের সময় দোকানদার ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। অনেক সময় অসতর্কভাবে রেললাইন পারাপার করতে গিয়ে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন এই এলাকায় বিপুল সংখ্যক মানুষ চলাচল করে। দোকানপাট থাকায় রেললাইনটি প্রায় বাজারে পরিণত হয়েছে। ফলে ট্রেন আসা-যাওয়ার সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে।
এ বিষয়ে সচেতন মহল দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা রেলপথের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের মতে, দ্রুত পদক্ষেপ না নিলে যেকোনো সময় প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা ঘটতে পারে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews