শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ক্যান্সারে আক্রান্ত কিশোরের পাশে ‘ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন’ গ্রুপ; মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অবৈধ ভোজ্য তেল জব্দ; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান; আত্রাইয়ে খাস মোজাদ্দেদীয়া তরিকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত; কাউখালীতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার; বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী; জয়রামপুরের কৃতি সন্তান জাদু শিল্পী মোহন পেলেন জাতীয় ম্যাজিক উৎসবের বিশেষ সম্মাননা; পিরোজপুরে বিএনপি নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ; কাউখালীতে রাতের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা; দেবিদ্বারে সোলার স্ট্রিট লাইট স্থাপনের শুভ উদ্বোধন; খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাইদুর রহমান লিটনের শ্রদ্ধা ও দোয়া; পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ২০৭ জন, ফেল থেকে পাস ৩৩৬; কাউখালীতে নৌ পুলিশের অভিযানে ২,৫০০ মিটার অবৈধ চরঘেরা জাল ধ্বংস; কাউখালীতে আওয়ামীলীগ নেতার চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ও বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার; নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ গ্রেপ্তার ৪; ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে ৩.২৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ,গ্রেপ্তার-২; সময়ের সিঁড়ি বেয়ে: ফুরিয়ে আসার বেলা; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; পিরোজপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ২০ পিস; মাদক নির্মূল ও আধুনিক রাস্তাঘাট গড়ার প্রত্যয়ে গলাচিপার আমখোলা ইউনিয়নে মেম্বার প্রার্থী হৃদয় খান বাহাদুর;

নেছারাবাদে নিখোঁজের পর গ্রাম্য কবিরাজের মরদেহ উদ্ধার;

  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৮৪ বার পঠিত



মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় নিখোঁজের একদিন পর নির্মল হাওলাদার (৬৫) নামে এক গ্রাম্য কবিরাজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার স্বরূপকাঠি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পানাউল্লাহপুর গ্রামে আকলম স্কুলের সাবেক প্রধান শিক্ষক শাহ আলম মাস্টারের বাড়ির পশ্চিম পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নির্মল হাওলাদার উপজেলার কাঁটাপোল (কুড়িয়ানা) এলাকার মৃত বিপিন হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গ্রাম্য কবিরাজ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার সন্ধ্যা ৭টার পর থেকে নির্মল হাওলাদার নিখোঁজ ছিলেন। পরে পরিবারের সদস্যরা রাতেই নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মঙ্গলবার সকালে মিরাজ নামে স্থানীয় এক ব্যক্তি মরদেহটি দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে নেছারাবাদ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতের গলায় থাকা স্বর্ণের চেইন ও ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে হত্যা করে থাকতে পারে। পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে মরদেহের অন্ডকোষ দিয়ে রক্তক্ষরণের আলামত দেখা গেছে।
পুলিশ জানায়,মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হবে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে।
এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন,“ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews