বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নিজ ময়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার; আদর্শের অটল পথযাত্রী: মোঃ রুহুল আমিন নিজামি; কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ১; নওগাঁর রাণীনগরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু; তেঁতুলিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে ঋণের চেক ও চারা বিতরণ; ​কাউখালীতে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার,আদালতে প্রেরণ; কবিতা: কবি হবার সাধ ; উন্নয়নের অঙ্গীকার নিয়ে ১২নং পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ আল-আমিন; আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত, অসহায়দের অনুদান ও কৃষি উপকরণ বিতরণ; আত্রাইয়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন;

রাণীনগরে বজ্রপাতে দাদা-নাতির মৃত্যু, এলাকায় শোক;

  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৫৬ বার পঠিত

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলা-এ ফসলের মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দাদা-নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে উপজেলার পারইল গ্রামের জাঠা মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পারইল ফকিরপাড়া গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৫৮) এবং আমিনুরের ছেলে তারেক ফকির (২৪)। তারা সম্পর্কে দাদা-নাতি। তাদের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে তারা পারইল গ্রামের জাঠা মাঠে অন্যের জমিতে শ্রমিক হিসেবে ধান কাটার কাজ করছিলেন। কাজ চলাকালে হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দাদা-নাতির মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মো. জাকারিয়া মন্ডল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews