রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে আত্রাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; তেঁতুলিয়ায় ডাকবাংলো মেঘালয় রিসোর্টের উদ্বোধন; পবায় বড়গাছী ইউনিয়ন বিএনপির কর্মীসভা; ভারতীয় অবৈধ কাপড়ের চালানবাহী ট্রলার জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা; পুঠিয়ায় এসি ল্যান্ড শিবু দাসের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান: ২০০ লিটার চোলাই মদ ধ্বংস; তেঁতুলিয়া টু টেকনাফ প্রতিমন্ত্রীর নোঙরের রিভার ক্যাম্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ; নওগাঁর রাণীনগরে দিন দিন প্রায় বিলুপ্তির পথে বাঁশঝাড়; ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান; দল-মত নির্বিশেষে তাড়াশের গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: নাছির উদ্দিন মৃধা; খাদ্য পরিদর্শক কামালের খুটির জোর কোথায়? নওগাঁর আত্রাইয়ে২১০পিস টেপেন্টাডলসহ নারী ; ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের; নওগাঁর আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা; বৃক্ষরোপণে মানবিক দৃষ্টান্ত, আল ফুদুল ফাউন্ডেশনের উদ্যোগে ৬০০ ফলজ চারা বিতরণ; মামলা চলমান, দেবিদ্বারে বিরোধপূর্ণ জমি বিক্রির অভিযোগ; মোহনপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত; তেঁতুলিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা; নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির চেষ্টা, ‘কানা মমিন’ গ্রেপ্তার; শিশুদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার; তেঁতুলিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি;

ডাসারে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ;

  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২৩৮ বার পঠিত



মাদারীপুর প্রতিনিধি ;

মাদারীপুরের ডাসার উপজেলায় অপসাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা ও মিথ্যা তথ্য প্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে সোমবার (৮ জুন) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের পাথুরিয়ারপাড় এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ডাসার ও কালকিনি উপজেলায় কিছু ব্যক্তি সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে ব্ল্যাকমেইল, চাঁদাবাজি এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারের মতো কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। তারা স্পষ্টভাবে উল্লেখ করেন, এ কর্মসূচি কোনোভাবেই প্রকৃত সাংবাদিকদের বিরুদ্ধে নয়; বরং অপসাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা এবং ভিউ-ব্যবসার নামে পরিচালিত অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ।
বক্তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গুজব এবং অপপ্রচারের প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি হচ্ছে। সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে অপসাংবাদিকতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, অতীতে সাংবাদিকতার আড়ালে কিছু কথিত ব্যক্তি প্রশাসন ও সাধারণ মানুষকে হয়রানি করেছেন। মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে চাঁদাবাজি এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগ তুলে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন সচেতন নাগরিক সমাজের প্রধান মনির সরদার, মিঠু শিকদার, আব্দুস সালাম সরদার, সাবেক সেনা সদস্য জাকির হাওলাদার, হেলাল বেপারী, ফরহাদ সরদার, রেজাউল বেপারী, শাওন বেপারী, ফজলুল হক সরদার, কামরুল সরদার, কবির মাতুব্বরসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় তিন শতাধিক মানুষ।
মানববন্ধন থেকে অপসাংবাদিকতা, গুজব ও মিথ্যা তথ্য প্রচারের বিরুদ্ধে কঠোর সামাজিক ও আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews