মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র; আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে হামলার চেষ্টা,বর-কনেসহ আটক ৩; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট; রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট; সংস্কারের নামে দেবিদ্বার ভানী-রাজামেহার সড়কে অনিয়মের অভিযোগ; শোষণ ও বৈষম্যের অবসান: খুকনী ইউনিয়নকে বদলে দিতে প্রস্তুত আপসহীন নেতা সাইদুল ইসলাম রাজ; সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর;

কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন ৮ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন;

  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৯১ বার পঠিত




মো: মাসুদ রানা ;কুমিল্লা জেলা প্রতিনিধি ;

কুমিল্লা উত্তর জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। একই সঙ্গে আবুল হাশেমকে আহ্বায়ক এবং সাতজনকে যুগ্ম আহ্বায়ক করে আট সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার ১৩ জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ মে ২০২২ তারিখে অনুমোদন পাওয়া কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার এবং সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সীর নেতৃত্বাধীন ৪১ সদস্যের বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে।
নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক করা হয়েছে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম ভূঁইয়াকে।
যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, ওসমান গণি ভূঁইয়া এবং সুফিয়া খাতুনকে।
কমিটি গঠনের পর নতুন যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী বলেন, “দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করেই এই কমিটি গঠন করা হয়েছে। দলের দুঃসময়ে যারা রাজপথে ছিলেন, মামলা-হামলা মাথায় নিয়ে আন্দোলন করেছেন তাদেরকেই সামনে আনা হয়েছে।”
তিনি আরও বলেন, “কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমাদের প্রথম কাজ হবে দলের ভিতরে ঐক্য সুসংহত করা। গ্রুপিং-বিভেদ ভুলে গিয়ে সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা।”
“পাশাপাশি কুমিল্লা উত্তর জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে ত্যাগী, যোগ্য ও জনপ্রিয় নেতাদের সমন্বয়ে শক্তিশালী কমিটি গঠন করা হবে। তৃণমূলকে শক্তিশালী না করলে দল শক্তিশালী হবে না। তাই ওয়ার্ড থেকে শুরু করে জেলা পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে।”
তিনি বলেন, “জনগণের পাশে থেকে দলের আদর্শ বাস্তবায়ন, গণতন্ত্র পুনরুদ্ধারের বেগবান করা এবং শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে সরকারের , পাশে থাকা
নতুন কমিটি গঠনের খবরে কুমিল্লা উত্তর জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। তারা আশা করছেন এই কমিটির নেতৃত্বে দল আরও সুসংগঠিত হবে এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ভালো ফলাফল করবে।
কমিটির আহ্বায়ক আবুল হাশেম ভূঁইয়া শিগগিরই জেলার সকল উপজেলার নেতাদের নিয়ে মতবিনিময় সভা করবেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews