রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কবিতা-আমার ভয় হয়; আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে আত্রাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; তেঁতুলিয়ায় ডাকবাংলো মেঘালয় রিসোর্টের উদ্বোধন; পবায় বড়গাছী ইউনিয়ন বিএনপির কর্মীসভা; ভারতীয় অবৈধ কাপড়ের চালানবাহী ট্রলার জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা; পুঠিয়ায় এসি ল্যান্ড শিবু দাসের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান: ২০০ লিটার চোলাই মদ ধ্বংস; তেঁতুলিয়া টু টেকনাফ প্রতিমন্ত্রীর নোঙরের রিভার ক্যাম্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ; নওগাঁর রাণীনগরে দিন দিন প্রায় বিলুপ্তির পথে বাঁশঝাড়; ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান; দল-মত নির্বিশেষে তাড়াশের গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: নাছির উদ্দিন মৃধা; খাদ্য পরিদর্শক কামালের খুটির জোর কোথায়? নওগাঁর আত্রাইয়ে২১০পিস টেপেন্টাডলসহ নারী ; ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের; নওগাঁর আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা; বৃক্ষরোপণে মানবিক দৃষ্টান্ত, আল ফুদুল ফাউন্ডেশনের উদ্যোগে ৬০০ ফলজ চারা বিতরণ; মামলা চলমান, দেবিদ্বারে বিরোধপূর্ণ জমি বিক্রির অভিযোগ; মোহনপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত; তেঁতুলিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা; নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির চেষ্টা, ‘কানা মমিন’ গ্রেপ্তার; শিশুদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার;

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫;

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১০৮ বার পঠিত




মোঃ মাসুদ রানা কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে মোট ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের এক সদস্য, ডাকাতি মামলার এক আসামি এবং চুরি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে গাঁজাবাহী একটি পিকআপ ও ৩০ বস্তা মুরগির ফিড।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দাউদকান্দি মডেল থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম-এর নির্দেশনায় এসআই (নিরস্ত্র) আবুল কাওসার সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ভোর সাড়ে ৫টার দিকে মেঘনা-গোমতী সেতুর দাউদকান্দি প্রান্তের পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেন থেকে একটি পিকআপে তল্লাশি চালিয়ে ১০৫ কেজি গাঁজা ও ৩০ বস্তা মুরগির ফিড জব্দ করা হয়। তবে পুলিশি উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক ও মালিক পালিয়ে যায়।
এদিকে এসআই (নিরস্ত্র) রবিউল ইসলাম একই এলাকায় ঢাকাগামী আল-বারাকাহ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মো. মামুন আহম্মেদ (২২) নামে এক ব্যক্তিকে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেন।
পৃথক অভিযানে কদমতলী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ও সিআর পরোয়ানাভুক্ত আসামি আবু হানিফ সরকারকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মোহাম্মদপুর এলাকা থেকে ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. হোসেন (২৭) এবং গৌরীপুর এলাকা থেকে চুরি মামলার আসামি শেখ ফরিদ মিয়া (৩১) ও শরিফ (৩০)-কে গ্রেপ্তার করা হয়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক গাঁজাবাহী পিকআপের চালক ও মালিককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews