মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা; এনজিও ফোরাম দেবিদ্বার এর কমিটি গঠন আহ্বায়ক সাইফুল করিম, সদস্য সচিব এটিএম সাইফুল ইসলাম; শিক্ষক সংকটে ক্রীড়া প্রতিযোগিতা থেকে বাদ দুই সরকারি স্কুল; কাউখালীতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার; পাবনা-৩ আসনের এমপি মুহাম্মাদ আলী আছগার সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত; গুমানি নদীর শাখা নদীতে জমজমাট নৌকা বাইচ, দর্শনার্থীদের ঢল; দেবিদ্বারে বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত; নওগাঁর সাপাহারে ৫৫ গ্রাম পুলিশ পেলেন সরকারি বাইসাইকেল; কাউখালীতে সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজন গ্রেফতার; পিরোজপুরে বিশেষ সম্মাননায় ভূষিত কাউখালী থানার ওসি আনোয়ার হোসেন; ভাঙ্গুড়ায় ১২বছর পূর্বের রেজিস্ট্রি দালিলকে তোয়াক্কা না করে ৩০ বছরের পুরানো গাছ কর্তন/ ভাঙ্গুড়ায় গলায় ফাঁস নিয়ে তৃতীয় লিঙ্গের তরুণের মৃত্যু; ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি বাবু, সম্পাদক শোভন, সাংগঠনিক সম্পাদক সুজন নির্বাচিত; পিরোজপুরে অস্ত্র ও গাঁজাসহ তালিকাভুক্ত অপরাধী রাজিব গ্রেফতার; কাউখালীতে স্কুল-মাদ্রাসার ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ; নওগাঁর মান্দায় ১৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ১; কাউখালীতে গ্রেফতারি পরোয়ানায় আসামি গ্রেফতার; নওগাঁর আত্রাইয়ে দাউদিয়া আলিম মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন; রাজাপুরে ইউএনও এর অভিযানে মাদক সহ যুবক আটক ; বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি শাখার নবগঠিত কমিটির বেলকুচি থানার ওসির সাথে পরিচিতি ও মতবিনিময় ;

পাবনা-৩ আসনের এমপি মুহাম্মাদ আলী আছগার সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত;

  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত




ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুহাম্মাদ আলী আছগার মহোদয় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন।

তাঁর এই মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর পাবনা-৩ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

নতুন এই দায়িত্বের মাধ্যমে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হয়েছে তাঁর। বিশেষ করে দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো, ত্রাণ কার্যক্রমকে আরও কার্যকর করা এবং সাধারণ মানুষের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে তিনি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।

এদিকে, জনাব মুহাম্মাদ আলী আছগারের এই মনোনয়নকে পাবনা-৩ এলাকার জন্যও গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন তাঁর সমর্থকরা। তাঁরা আশা করছেন, সংসদীয় স্থায়ী কমিটিতে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি এলাকার মানুষের স্বার্থ ও কল্যাণে আরও কার্যকরভাবে কাজ করবেন।

তাঁর নতুন দায়িত্বের সফলতা কামনা করে স্থানীয় বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews