শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান; কাউখালীতে তাবলিগ জামাতের দাওয়াতি পরামর্শ সভা অনুষ্ঠিত; তেঁতুলিয়ায় মৃত মানুষ ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলার অভিযোগ,ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ; জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক; সবুজ বাংলাদেশ বিনির্মানে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে ; মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন, ইউএনও; ভাঙ্গুড়ায় রাস্তায় জলাবদ্ধতা, ড্রেন দখলে, ড্রেনের উপরেও চলাচলের পথ বন্ধ; দেবীদ্বারে ‘আমার গ্রাম আমার দায়িত্ব’ সংগঠনের উদ্যোগে বদলাচ্ছে ৩ গ্রামের চিত্র; আত্রাই-রাণীনগরে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি রেজাউল ইসলাম রেজু; ‎রংপুরে বিএডিসির লেবারের টাকা আত্মসাতের তথ্য চাওয়ায় সাংবাদিককের উপর হামলা; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ২ নম্বর ইউনিট বন্ধ থাকায় বাড়ছে লোডশেডিং বাড়ছে জনগণের দুর্ভোগ ; পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ৩ তরুণ হাতেনাতে গ্রেফতার; মোংলায় উপকূলীয় অভিযাত্রার সংহতি সমাবেশ; নওগাঁর আত্রাইয়ে সামাজিক বনায়ন কর্মসূচি, রোপণ করা হলো ৫ হাজার চারা; নওগাঁয় বেহাল সড়ক নিজ অর্থায়নে মেরামত করলেন সাজ্জাদ হোসেন; বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ ; কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৬ পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবা উদ্ধার; গাছ লাগানো সদকায়ে জারিয়ার আমল কাউখালীতে আলোর দিশারী ফাউন্ডেশনের ২১ বছরের সামাজিক কার্যক্রম; পটুয়াখালীর আমখোলা বাজারে ‘ইসপা”এনজিওর নতুন শাখার উদ্বোধন; আত্রাইয়ে ‘আত্রাই’ পত্রিকার প্রকাশনা উৎসব আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অষ্ঠিত;

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ২ নম্বর ইউনিট বন্ধ থাকায় বাড়ছে লোডশেডিং বাড়ছে জনগণের দুর্ভোগ ;

  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত




মোঃ আবুরায়হান ইসলাম; মোংলা প্রতিনিধি ;

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিট বন্ধ রাখা হয়েছে। এতে এক লাফেই কেন্দ্রটির উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। এর ফলে স্থানীয় এলাকা থেকে শুরু করে জাতীয় গ্রিডে শুরু হয়েছে লোডশেডিং। অভিযোগ উঠেছে, বয়লার অতিরিক্ত গরম হয়ে যাওয়া ও প্রয়োজনীয় কারিগরি জটিলতার দোহাই ২ নম্বর ইউনিট বন্ধ করা হয়। এদিকে ত্রুটি সামাল দিতে ভারত থেকে দুইজন বিশেষজ্ঞ প্রকৌশলী আসার কথা থাকলেও আজ বুধবার এখনো তারা এসে পৌঁছাননি। ফলে ঠিক কবে নাগাদ বিদ্যুৎ উৎপাদন পুরোদমে শুরু হবে, সে বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য দিতে পারছে না কর্তৃপক্ষ। অফিসিয়াল সূত্রে জানা গেছে, ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে নির্মিত এই মেগা বিদ্যুৎকেন্দ্রটিতে পর্যাপ্ত কয়লার মজুত রয়েছে। কয়লা সংকট না থাকায় জাতীয় গ্রিডে প্রতিদিন ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। তবে হঠাৎ করেই বয়লার অতিরিক্ত গরম হওয়া ও অভ্যন্তরীণ কারিগরি ত্রুটির কারণে রোববার সকালে কেন্দ্রটির ২ নম্বর ইউনিটটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এতে প্ল্যান্টটির সার্বিক উৎপাদন ১ হাজার ১০০ মেগাওয়াট থেকে কমে ৬০০ মেগাওয়াটের নিচে নেমে আসে।রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান জনসংযোগ কর্মকর্তা আনোয়ারুল আজিম জানান, ভারতীয় প্রকৌশলীরা এসে পৌঁছালে বয়লারের বাকি কাজ সম্পন্ন করা হবে। বয়লারের প্রাথমিক কাজ দেশি প্রকৌশলীরা শুরু করেছেন। তবে বিদ্যুৎ কেন্দ্রটি ঠিক কোন নির্দিষ্ট দিনে শতভাগ চালু হবে, সে বিষয়ে চূড়ান্ত নিশ্চিতকরণ দিতে পারেননি।তবে ধারণা করা হচ্ছে উৎপাদন স্বাভাবিক হতে আরও অন্তত ৩ থেকে ৪ দিন সময় লাগতে পারে বলে জানান এই কর্মকর্তা। অন্যদিকে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম জানান, বন্ধ হয়ে যাওয়া ইউনিটটি বর্তমানে ‘কুল ডাউন’ বা ঠান্ডা করার প্রক্রিয়ায় রয়েছে।

বিদ্যুৎ কেন্দ্রে হঠাৎ এমন উৎপাদনে ধস নামায় পুরো বাগেরহাট অঞ্চলজুড়ে গ্রাহকরা চরম লোডশেডিংয়ের কবলে পড়েছেন। তীব্র গরম ও লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দ্রুততম সময়ে মেরামতের কাজ শেষ করে ২ নম্বর ইউনিটটি পূর্ণ উৎপাদনে ফেরানোর দাবি জানিয়েছেন ক্ষুব্ধ গ্রাহকেরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews