শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান; কাউখালীতে তাবলিগ জামাতের দাওয়াতি পরামর্শ সভা অনুষ্ঠিত; তেঁতুলিয়ায় মৃত মানুষ ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলার অভিযোগ,ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ; জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক; সবুজ বাংলাদেশ বিনির্মানে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে ; মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন, ইউএনও; ভাঙ্গুড়ায় রাস্তায় জলাবদ্ধতা, ড্রেন দখলে, ড্রেনের উপরেও চলাচলের পথ বন্ধ; দেবীদ্বারে ‘আমার গ্রাম আমার দায়িত্ব’ সংগঠনের উদ্যোগে বদলাচ্ছে ৩ গ্রামের চিত্র; আত্রাই-রাণীনগরে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি রেজাউল ইসলাম রেজু; ‎রংপুরে বিএডিসির লেবারের টাকা আত্মসাতের তথ্য চাওয়ায় সাংবাদিককের উপর হামলা; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ২ নম্বর ইউনিট বন্ধ থাকায় বাড়ছে লোডশেডিং বাড়ছে জনগণের দুর্ভোগ ; পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ৩ তরুণ হাতেনাতে গ্রেফতার; মোংলায় উপকূলীয় অভিযাত্রার সংহতি সমাবেশ; নওগাঁর আত্রাইয়ে সামাজিক বনায়ন কর্মসূচি, রোপণ করা হলো ৫ হাজার চারা; নওগাঁয় বেহাল সড়ক নিজ অর্থায়নে মেরামত করলেন সাজ্জাদ হোসেন; বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ ; কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৬ পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবা উদ্ধার; গাছ লাগানো সদকায়ে জারিয়ার আমল কাউখালীতে আলোর দিশারী ফাউন্ডেশনের ২১ বছরের সামাজিক কার্যক্রম; পটুয়াখালীর আমখোলা বাজারে ‘ইসপা”এনজিওর নতুন শাখার উদ্বোধন; আত্রাইয়ে ‘আত্রাই’ পত্রিকার প্রকাশনা উৎসব আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অষ্ঠিত;

ভাঙ্গুড়ায় রাস্তায় জলাবদ্ধতা, ড্রেন দখলে, ড্রেনের উপরেও চলাচলের পথ বন্ধ;

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত




ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনা জেলার ভাঙ্গুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়ায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা। ড্রেন থাকা সত্ত্বেও পানি প্রবেশ করতে না পারায় সম্পূর্ণ পানি রাস্তায় জমে থাকছে। অন্যদিকে বিকল্প হিসেবে ড্রেনের ওপর দিয়ে হেঁটে চলাচলের সুযোগ থাকলেও, অবৈধ দখলের কারণে সেটিও বন্ধ হয়ে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা এবং স্থবির হয়ে পড়েছে শিক্ষার্থীদের যাতায়াত।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মাস্টার পাড়ায় বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য একটি বড় ড্রেন নির্মাণ করা হলেও বর্তমানে তা কোনো কাজে আসছে না। রাস্তায় জমা পানি ড্রেনে ঢোকার মতো কোনো সঠিক পথ বা ব্যবস্থা নেই। ফলে সামান্য অতিরিক্ত বৃষ্টি হলেই পুরো রাস্তা পানিতে থইথই করে এবং দীর্ঘ সময় পানি জমে থাকে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। প্রতিদিন নোংরা পানি ডিঙিয়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে।

এদিকে রাস্তায় পানি জমে থাকার পর ড্রেনের ওপর দিয়ে হেঁটে চলাচলের একটি বিকল্প পথ থাকলেও সেটিও এখন ব্যবহার করা যাচ্ছে না। অভিযোগ রয়েছে, ড্রেনের ওপরের অংশটি কিছু স্থানীয় অধিবাসী অবৈধভাবে দখল করে রেখেছেন। ড্রেনের স্ল্যাবের ওপর বিভিন্ন জিনিসপত্র ও মালামাল রেখে চলাচলের পথ পুরোপুরি অবরুদ্ধ করে রাখা হয়েছে। ফলে অবরুদ্ধ পথ আর নোংরা পানির কারণে পথচারীদের যাতায়াত একদম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এলাকার বাসিন্দারা জানান, এই দুর্ভোগ প্রতিদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। তারা পৌর কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান, দিনে দিনেই যেন রাস্তার পানি নিষ্কাশিত হতে পারে সে জন্য অবিলম্বে প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি যারা জনস্বার্থ তোয়াক্কা না করে ড্রেন ও চলাচলের পথ দখল করে রেখেছেন, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews