রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে আত্রাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; তেঁতুলিয়ায় ডাকবাংলো মেঘালয় রিসোর্টের উদ্বোধন; পবায় বড়গাছী ইউনিয়ন বিএনপির কর্মীসভা; ভারতীয় অবৈধ কাপড়ের চালানবাহী ট্রলার জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা; পুঠিয়ায় এসি ল্যান্ড শিবু দাসের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান: ২০০ লিটার চোলাই মদ ধ্বংস; তেঁতুলিয়া টু টেকনাফ প্রতিমন্ত্রীর নোঙরের রিভার ক্যাম্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ; নওগাঁর রাণীনগরে দিন দিন প্রায় বিলুপ্তির পথে বাঁশঝাড়; ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান; দল-মত নির্বিশেষে তাড়াশের গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: নাছির উদ্দিন মৃধা; খাদ্য পরিদর্শক কামালের খুটির জোর কোথায়? নওগাঁর আত্রাইয়ে২১০পিস টেপেন্টাডলসহ নারী ; ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের; নওগাঁর আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা; বৃক্ষরোপণে মানবিক দৃষ্টান্ত, আল ফুদুল ফাউন্ডেশনের উদ্যোগে ৬০০ ফলজ চারা বিতরণ; মামলা চলমান, দেবিদ্বারে বিরোধপূর্ণ জমি বিক্রির অভিযোগ; মোহনপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত; তেঁতুলিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা; নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির চেষ্টা, ‘কানা মমিন’ গ্রেপ্তার; শিশুদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার; তেঁতুলিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি;

তেঁতুলিয়া টু টেকনাফ প্রতিমন্ত্রীর নোঙরের রিভার ক্যাম্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ;

  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পঠিত




স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :

বাংলাদেশের নদ-নদীগুলো নিয়ে কাজ করা নোঙর বাংলাদেশ এবার তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত রিভার ক্যাম্প কর্মসূচির যাত্রা শুরু করেছে। এ কর্মসূচির শুরুতেই পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত প্রবাহিত আন্ত:সীমান্ত মহানন্দা নদী দিয়ে শুরু হয়েছে এ রিভার ক্যাম্প যাত্রা। শনিবার (৩ অক্টোবর) সকালে মহানন্দা নদী পরিদর্শনের মধ্য দিয়ে নোঙরের রিভার ক্যাম্পের উদ্বোধন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। উদ্বোধনের পর তিনি বক্তব্যের এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরের মহানন্দা নদীর নাব্যতাসহ পানির হিস্যা নিয়ে বন্ধু প্রতিম প্রতিবেশী দেশ ভারতের সাথে সরকারের আলোচনার ভিত্তিতে প্রয়োজনী পদক্ষেপ গ্রহণের কথা জানান।
পরে উপজেলা পরিষদ হলরুমে নোঙর বাংলাদেশের আয়োজনে নোঙর বাংলাদেশের সভাপতি সুমন শামস এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তিনি নদ-নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে সরকার ইতিমধ্যে গৃহিত উদ্যোগ বাস্তবায়ন ও নদ-নদীর দখলদারিত্ব নিয়ে বক্তব্য রাখেন। দেশের নদ-নদীগুলো নিয়ে কাজ করা নোঙর বাংলাদেশের আহবান জানিয়ে বলেন, আপনারা সারাদেশের নদ-নদীগুলো পরিদর্শন করে আসুন। নদীর সঠিক সংখ্যা নির্ধারণসহ প্রয়োজনীয় পরিকল্পনা নিয়ে করুণীয় নিয়ে আমাদের জানান, আমরা তা সরকারের সাথে বসে দেশের নদ-নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনা, দেশীয় মাছ সংরক্ষন ও নদী দখল রোধে প্রয়োজনীয় ব্যবস্থা প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্যোগ গ্রহণ করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এসএম আকাশ, উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত মাহমুুদুল ইসলাম মামুন, কারিগরের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক সরকার হায়দারসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, নোঙর বাংলাদেশের সদস্যবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বিভিন্ন ব্যাক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews