রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের স্ত্রীকে বিবস্ত্র অবস্থায় মৃত উদ্ধার; কক্সবাজার সিটি কলেজে গবেষণার গুরুত্ব নিয়ে সেমিনার: স্থানীয় সমস্যা বিশ্লেষণে শিক্ষার্থীদের উৎসাহ; সুন্দরবনে “জাহাজের ধাক্কায়” নৌকাডুবিতে নিখোজ জেলের মরদেহ উদ্ধার; আত্রাইয়ের আঞ্চলিক মহাসড়কে এর পুলিশ বক্স উদ্বোধন; কবিতা-আমার ভয় হয়; আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে আত্রাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ; তেঁতুলিয়ায় ডাকবাংলো মেঘালয় রিসোর্টের উদ্বোধন; পবায় বড়গাছী ইউনিয়ন বিএনপির কর্মীসভা; ভারতীয় অবৈধ কাপড়ের চালানবাহী ট্রলার জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা; পুঠিয়ায় এসি ল্যান্ড শিবু দাসের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান: ২০০ লিটার চোলাই মদ ধ্বংস; তেঁতুলিয়া টু টেকনাফ প্রতিমন্ত্রীর নোঙরের রিভার ক্যাম্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ; নওগাঁর রাণীনগরে দিন দিন প্রায় বিলুপ্তির পথে বাঁশঝাড়; ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান; দল-মত নির্বিশেষে তাড়াশের গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: নাছির উদ্দিন মৃধা; খাদ্য পরিদর্শক কামালের খুটির জোর কোথায়? নওগাঁর আত্রাইয়ে২১০পিস টেপেন্টাডলসহ নারী ; ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের; নওগাঁর আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা; বৃক্ষরোপণে মানবিক দৃষ্টান্ত, আল ফুদুল ফাউন্ডেশনের উদ্যোগে ৬০০ ফলজ চারা বিতরণ; মামলা চলমান, দেবিদ্বারে বিরোধপূর্ণ জমি বিক্রির অভিযোগ;

আত্রাইয়ের আঞ্চলিক মহাসড়কে এর পুলিশ বক্স উদ্বোধন;

  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত




মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও নির্বিঘ্নে চলাচলের লক্ষ্যে নওগাঁর আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের আত্রাই-নাটোর জিরো পয়েন্টে নতুন পুলিশ বক্স স্থাপন করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় পুলিশ বক্সটির উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
উদ্বোধনকালে সংসদ সদস্য বলেন, নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের কিছু অংশ নির্জন হওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশ বক্সটি স্থাপন করা হয়েছে। এখানে নিয়মিত পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। এতে সড়কে নিরাপত্তা ও সেবার মান আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সহসভাপতি মো. সাইফুল ইসলাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদার, দপ্তর সম্পাদক মো. হাফিজুর রহমান হাফিজ, যুবদলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলমসহ পুলিশ কর্মকর্তারা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মোঃ ফিরোজ আহমেদ
০১৭১০ ৯৬৭৫২২

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews