নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন—এমন ঘোষণা দিয়ে মাইকিং করার ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় মাইকিংয়ে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের মো. আসলাম হোসেন টিপুসহ কয়েকজন রাজশাহী-নওগাঁ সীমান্তবর্তী এলাকার একটি সড়কে মাইকিং করে ওই ঘোষণা দেন। পরে মাইকিংয়ের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
গতকাল রাতে বিষয়টি নওগাঁ জেলা পুলিশের নজরে এলে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার এবং মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।