রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ; দেবিদ্বারে না জানিয়ে কমিটিতে নাম অন্তর্ভুক্তি: ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে; ভাঙ্গুড়ায় নারীর মৃত্যুর ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ; পদ্মায় মা ইলিশ শিকারে আট জেলে কারাদণ্ড, জব্দ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল; লৌহজংয়ে শিক্ষার্থীদের এআই-দক্ষতা ও নৈতিক শিক্ষা গড়তে ‘আগামীর আলোর যাত্রা’ কর্মসূচি; ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, তিন প্রাণহানি; আহত ১৬; তানোরে ইউনিয়ন ভূমি অফিসের প্রস্তাবিত সরকারি জায়গা দখলের চেষ্টা; কবিতা-বাবার সাথে; শেখ হাসিনা দেশে ফিরবে বলে মাইকিং করাই নওগাঁয় দুই নেতা গ্রেফতার ; “আমি ছিলাম তোমার জীবনের এক অনাকাঙ্ক্ষিত অধ্যায়” আত্রাইয়ে খেজুরগাছ ঝোড়ায় ব্যস্ত গাছিরা, অপেক্ষায় রস-গুড়ের মৌসুম কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট, দ্রুত বিচারের দাবি বাবার; ইনসাফের বিপরীত হলো জুলুম, শান্তি প্রতিষ্ঠায় ন্যায়বিচার জরুরি: জাহাঙ্গীর আলম; ২০৩০ সালে ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা ; জামালপুরে সাংবাদিক মাসুদুর রহমানের ২৯তম জন্মদিন পালন; হলদিয়ার সাত মণ্ডপে লিনা পারভীনের সম্প্রীতির বার্তা, পাশে থাকার প্রতিশ্রুতি; মুন্সীগঞ্জে আইবিডব্লিউএফের মতবিনিময় সভা, নৈতিক ব্যবসা গড়ার জোরালো আহ্বান; পদ্মায় অভিযানে দুই লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস, তিন জেলের কারাদণ্ড; রাজনীতিতে সৎ মানুষের সংকট, দুর্নীতির দায় কার? ১৯৭১ থেকে ২০২৬—ইতিহাস কী বলে; দেবিদ্বারে বাগানের ৬০টি গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষরা;

দেবিদ্বারে না জানিয়ে কমিটিতে নাম অন্তর্ভুক্তি: ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে;

  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত




​নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বার (কুমিল্লা):

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১০নং দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে নিজের সম্মতি বা পূর্বানুমতি ছাড়াই নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলটির বর্তমান কমিটি থেকে নিজের নাম অবিলম্বে প্রত্যাহার চেয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে একটি লিখিত আবেদনপত্র জমা দিয়েছেন মো. আব্দুল্লাহ আল-নোমান (লিমন)। গত ৫ অক্টোবর ২০২২ তারিখে এই আবেদনপত্রটি দেওয়া হয়।
​লিখিত অভিযোগে মো. আব্দুল্লাহ আল-নোমান উল্লেখ করেন, তিনি মূলত একজন সাধারণ সমাজসেবক ও পরোপকারী মানসিকতার মানুষ। ব্যক্তিগতভাবে তার কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং বর্তমান এই সংগঠনের প্রতিও তার কোনো আগ্রহ বা আকর্ষণ নেই। অথচ তার সম্পূর্ণ অজান্তে ও সম্মতির বাইরে তাকে উক্ত কমিটির ২নং সহ-সভাপতি পদে মনোনীত করা হয়েছে।
​তিনি আরও স্পষ্ট ঘোষণা দেন যে, তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন এবং ভবিষ্যতেও এর সঙ্গে যুক্ত থাকবেন না। তিনি সম্পূর্ণ অরাজনৈতিক থেকে সর্বদা সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান। এমতাবস্থায়, তার সম্মতি ছাড়া অর্পিত এই পদ বা বিষয়টি বিবেচনা করে কমিটি থেকে তার নাম অবিলম্বে প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি জোর দাবি জানিয়েছেন।
​এদিকে এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে মো. আব্দুল্লাহ আল-নোমান বলেন, “আমার নামে ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে, আমি এর তীব্র নিন্দা জানাই। আমি একজন ব্যবসায়ী ও শিল্পপতি, আমার সঙ্গে বিভিন্ন মানুষের ছবি থাকতেই পারে; তাই বলে এটিকে রাজনৈতিক ইস্যু বানানো উচিত নয়। আমি অনুরোধ করব, আমাকে নিয়ে কেউ যেন কোনো ধরনের অপপ্রচার না করেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন—এই কামনা করি।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews