মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
“শবনম ভেজা ইয়াদ” মোহনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে গাছ কেটে ফেলার অভিযোগ, থানায় মামলা দায়ের; ভান্ডারিয়ায় মৎস্য অভিযানে একজনের ১০ হাজার টাকা জরিমানা, ১৫ দিনের কারাদণ্ড; বাংলাদেশ বাউল সমিতি শেরপুর জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক হলেন বাউল শিল্পী সিনথিয়া খান; রামুর বাকখালী নদীতে জাহাজ ভাসা উৎসব; বেলকুচিতে “সুন্দর সমাজ গড়ার” অঙ্গীকার নিয়ে আবু মুসা বাবুলের উঠান বৈঠক; সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে উড়োজাহাজ মার্কায় আসলামের গণসংযোগ; টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ-নির্যাতন: বিএসকেপির নিন্দা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি; নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৩; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে১৫টাকা কেজি দরে চাল বিতরণ; ৮১ বছরে জাতিসংঘ: মানবতার কল্যাণে কার্যকর জাতিসংঘ চাই; ডিএসসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ নজরুলকে ঘিরে ‘তথ্য সন্ত্রাস! একটি বিড়াল, একটুখানি মায়া ও অমলিন ভালোবাসা; চিকিৎসাসেবা: সেবার পরিবর্তে ব্যবসা; রাজাপুরে গণঅধিকার পরিষদ এর উপজেলা কমিটির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মনির; এনায়েতপুরে ক্লিনিকের চিকিৎসাবর্জ্য রাস্তার পাশে, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী; *রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি; মোংলা কাস্টমসের কর্মকর্তা মামুনের অপসারণ দাবিতে মানববন্ধন; কাউখালীতে সন্ধ্যা নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযান; নওগাঁর রাণীনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩;

মোহনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে গাছ কেটে ফেলার অভিযোগ, থানায় মামলা দায়ের;

  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত




মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার

রাজশাহীর মোহনপুর উপজেলায় পৈত্রিক ও দীর্গদিনের ভোগদখলীয় জমি নিয়ে বিরোধের জেরে গাছ কেটে ফেলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী মোছাঃ মাবিয়া বেওয়া (৬৫) বাদী হয়ে মোহনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মোহনপুর থানার ঘাসিগ্রাম এলাকার মৃত ছালেেক শেখের স্ত্রী মোছাঃ মাবিয়া বেওয়ার সাথে একই এলাকার মৃত ছালেেক শেখের ছেলে ১। মোঃ আহাদ আলী (৪৫) এবং তার ছেলে ২। মোঃ হাবিব (২৩)-সহ প্রতিপক্ষদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৬/১০/২০২৬ খ্রিষ্টাব্দে সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে মোহনপুর থানার ঘাসিগ্রামস্থ বাদীনীর বসতবাড়ির নিকটে বিরোধপূর্ণ জমির ৫টি আমগাছ কেটে ফেলে প্রতিপক্ষরা। খবর পেয়ে বাদী ও তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র, হাসুয়া ও শাবল নিয়ে বাদী ও তার পরিবারের সদস্যদের ওপর তেড়ে আসেন এবং প্রাণনাশের হুমকি দেন। এতে আতঙ্কিত হয়ে বাদী ও তার পরিবারের সদস্যরা নিরাপদ আশ্রয়ে সরে যান।
ঘটনার বিবরণ অনুযায়ী, এর আগেও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শালিস-বৈঠকে জমিটি বাদীর দখলে রয়েছে মর্মে ফয়সালা দেওয়া হয়েছিল। কিন্তু স্বামীর মৃত্যুর পর থেকে প্রতিপক্ষরা জোরপূর্বক জমিটি নিজেদের দাবি করে আসছে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও অত্যাচার চালিয়ে যাচ্ছে। এই ঘটনায় স্থানীয় মোং ওয়াসিম (২৭) ও মোঃ আলাউদ্দিন (২৮)-সহ বেশ কয়েকজন সাক্ষী হিসেবে বিষয়টি দেখেছেন ও শুনেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
জমির তফসিলে বলা হয়েছে, জেলা- রাজশাহী, থানা- মোহনপুর, মৌজা- ঘাসিগ্রাম, জে.এল নং- ৩৭, আর.এস খতিয়ান নং- ২৫০/২, দাগ নং- ২১৩৬ ও ২১৩৭, পরিমাণ- ১১ শতক, রকম- ধান্দী (জমির ধরণ)।
বর্তমানে নিরাপত্তাহীনতায় ভোগা ভুক্তভোগী পরিবারটি এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews