মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​; আত্রাইয়ে বৈঠাখালী সরকারি ডহর (জলপথ)দখল মুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান; সর্ব সাধারনের অবগতির জন্য সতর্কিকরন; সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা ইসমাইল হোসেন শুভ; দৈনিক সংগ্রামের কাউখালী প্রতিনিধি অধ্যাপক সাইদুল কবির সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত,ঢাকায় হাঁটুতে সফল অস্ত্রোপচার; নওগাঁর আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র;

শীতল ছায়া হাউজিং কোম্পানির স্বার্থে সরকারি অর্থে গার্ডার ব্রিজ নির্মাণ;

  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ২৬২ বার পঠিত




স্টাফ রি‌পোর্টার;

রূপগঞ্জে শীতল ছায়া নামের হাউজিং কোম্পানির স্বার্থে ২কোটি ৩০লক্ষ টাকায় নির্মিত হচ্ছে গার্ডার ব্রিজ। ব্রিজটি জনসাধারণের চলাচলের স্বার্থে নির্মাণ করার কথা কিন্তু সেটা না করে কয়েকটি ব্যক্তির যোগসাজোষে সরকারি হালট রেখে হাউজিং কোম্পানির স্বার্থে হাউজিং মাঝামাঝি গার্ডার ব্রিজটি নির্মাণ করা হচ্ছে। এ নিয়েই চলছে জণমনে নানা আলোচনা।
উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মোহাম্মদ নগর (দড়িকান্দি) এলাকায় ২২ মিটারের গার্ডার ব্রীজটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২কোটি ৩০লাখ টাকা এবং ব্রিজ নির্মাণের দায়িত্ব পেয়েছেন সম্রাট এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানটি। জানা যায় গত ১৮/১২/২২ই ০৯/০৬/২৪ ইং তারিখের মধ্যে শেষ করতে হবে নির্মাণ কাজ। নির্মাণের কাজ ইতিমধ্যে ৮৫% শেষ হয়েছে। আগামী জুনের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ হবে বলে জানা যায়।
এলাকাবাসীর অভিযোগ এ ব্রিজের সুযোগ সুবিধা ভোগ করবে হাউজিং কোম্পানির লোকজন। হালটের আশেপাশে সাধারণ জনগণের জাগা জমি কিন্তু এখানে সেতু নির্মাণ না করে কোম্পানীর সুবিধার্থে প্রধান সড়ক থেকে শাখা সড়কের মাঝে রয়েছে এই খাল। মূলত প্রধান সড়ক থেকে শাখা সড়ক সংযোগের জন্য নির্মাণ হচ্ছে এ ব্রিজ ও রাস্তা। ব্রিজটি মিলেছে কোম্পানির নিজস্ব জমিতে।‌ আর দেখা যায় ১০০ থেকে ১৫০ মিটার রাস্তা নির্মাণ করার পরে কোন রাস্তা নেই।
নাম না বলার শর্তে কয়েকজন কৃষক
একুশের কন্ঠের প্রতিনিধিকে জানান, ব্রিজটি সাধারণ মানুষের কোনো কাজে আসবে না। সরকারের কোটি টাকা জনগণের স্বার্থে ব্যয় না করে শুধুমাত্র কোম্পানির স্বার্থে ব্যয় হচ্ছে এমন তথ্য বেরিয়ে এসেছে কৃষক ও এলাকাবাসীর কাছ থেকে। তারা আরো বলেন, কিছুদিন পর যখন শীতল ছায়া কোম্পানির জায়গার চারপাশ আটকে দেয়া হবে তখন আমরা কিভাবে এই সেতু ব্যবহার করব। সরকারি হালট দিয়ে যদি সেতু নির্মাণ হত তাহলে এলাকাবাসী বা সাধারণ জনগণ উপকৃত হত।
হালটের সামনে ব্রিজ না করে হাউসিং কোম্পানির সামনে কেন ব্রিজ করা হলো সেই ব্যাপারে উপজেলা সহকারী প্রকৌশলী আশরাফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন সম্রাট এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ মোজাম্মেল হোসেন কিভাবে এলজিইডি থেকে এই কাজ এনেছে এ ব্যাপারে আমি কিছুই বলতে পারি না।‌ তবে ব্রিজ অনেক উন্নতমানের মাল ম্যাটেরিয়ালস দিয়ে নির্মাণ করা হয়েছে যেটা গাজী ব্রিজ থেকেও শক্ত হয়েছে। এখানে ২৫ থেকে ৩০ মিলি রড ব্যবহার করা হয়েছে। এখানে ঢালাই না দিলেও ব্রিজের ক্ষতি হবে না এমনই মন্তব্য করেন এই ইঞ্জিনিয়ার।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews