বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​;

আত্রাইয়ে অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ;

  • Update Time : রবিবার, ২৫ অগাস্ট, ২০২৪
  • ২৪০ বার পঠিত

স্টাফ রিপোর্টার;
নওগার আত্রাই উপজেলা আহসানগঞ্জ ইউনিয়নে সিংসাড়া কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম রতনের বিরুদ্ধে স্কুল পরিচালনায় অনিয়ম, শিক্ষক নিয়োগে দুর্নীতি, শিক্ষক বেতন বন্ধ, আর্থিক অনিয়মসহ নানা ধরনের অভিযোগে তুলে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

রবিবার সকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ কলেজ প্রাঙ্গণে অবস্থান নেয়। এসময় বিক্ষোভ প্রদর্শন করে দ্রুত সময়ের মধ্যে কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম রতনের অপসারণের দাবি করা হয়। কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে স্কুল পরিচালনায় অনিয়ম, শিক্ষক নিয়োগে দুর্নীতি, শিক্ষক বেতন বন্ধ, আর্থিক অনিয়মসহ নানা ধরনের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।

এ সময় অধ্যক্ষের অপসারণের দাবিতে নানা রকম শ্লোগান দেয় শিক্ষার্থীরা।

আন্দোলন চলা অবস্থায় এবং কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে আত্রাই থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম প্রতিষ্ঠানে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলে শিক্ষার্থীদের শান্ত ও ধৈর্য ধরে সব সমস্যার সমাধানের চেষ্টা করতে আস্বস্ত করেন।

এ সময় আত্রাই আর্মি ক্যাম্প ইনচার্জ মো.হারুন  বৈষম্য বিরোধী শিক্ষার্থীর প্রতিনিধির সাথে মত বিনিময় করেন। শিক্ষা প্রতিষ্ঠানে সকল অনিয়ম এবং শিক্ষার্থীদের দাবী পুরনে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে তিনি জানিয়েছেন।

কলেজ শাখার শিক্ষার্থীর প্রতিনিধি লেমন জানায়,আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কোন অনিয়ম চাই না।এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ব্যবস্থা নেই,একেবারে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে প্রতিষ্ঠানের অধ্যক্ষ।তাঁর কাছে বর্তমানে আমরা অনিরাপদ।

শিক্ষার্থী রিয়া মনি জানায়,আমরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে আসি। মাবাবা খুব আশা নিয়ে শিক্ষার জন্য স্কুলে পাঠান।শিক্ষা প্রতিষ্ঠানটি যেন রাজনৈতিক আখড়ায় পরিনত করে রেখেছে অধ্যক্ষ।শিক্ষার পরিবেশ নেই এখানে। আমরা মেয়ে প্রতিষ্ঠান প্রধানের অশ্লীল কথা শুনতে হয় প্রতিনিয়ত।আমরা এর প্রতিকার চাই আমরা এই অধ্যক্ষের অপসারণ চাই।

অনিয়ম ও দুর্নীতির বিষয়ে বক্তব্য জানতে কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজে গেলে অধ্যক্ষ ফরিদুল ইসলাম রতন কলেজে অনুপস্থিত ছিলেন। মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় দিলে ফোন বন্ধ করে রেখে দেয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews