বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​;

পোস্টার পরিবর্তন হয়েছে চাঁদাবাজি বন্ধ হয়নি এলডিপি মহাসচিব ড. রেদোয়া;

  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৯ বার পঠিত



নিযামুদ্দীন পাহাড়পুরী
কুমিল্লা জেলা প্রতিনিধি

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব বীরমুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, পোস্টার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয় নাই। আগে আওয়ামী লীগ চাঁদাবাজি করতো এখন করছে বিএনপি।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়ন এলডিপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সাবেক প্রতিমন্ত্রী ওই প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে চাঁদাবাজদের প্রতিদিন যে পরিমান চাঁদা দিতে হয় তা প্রতিটি জিনিসপত্রের দামের উপর শতকরা ৫% যোগ হচ্ছে। আর সেই বাড়তি টাকা আমাদের জনগণকেই দিতে হচ্ছে। রাজধানীর কারওয়ান বাজার থেকে শুরু করে সদরঘাট সহ সর্বত্রই চলছে চাঁদাবাজি। বিএনপি’র অনেক নেতা-কর্মীরা রাতারাতি বিলাস বহুল গাড়ি কিনছে। বিএনপি’র চাঁদাবাজি এখন পত্র পত্রিকায়ও আসতেছে। আজ যদি চাঁদাবাজি বন্ধ হয় জিনিসপত্রের দাম অনেক কমে যাবে।

তিনি আরও বলেন, বিএনপি’র চাঁদাবাজি সম্পর্কে আমি তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকেও অবহিত করেছি। দেশ জুড়ে দ্রুত চাঁদাবাজি বন্ধ না করা হলে জনমনে স্বস্তি ফিরে আসবে না বলে মন্তব্য করেন তিনি।

সভায় কেরনখাল ইউনিয়ন এলডিপি সভাপতি আলহাজ্ব কফিল উদ্দিন মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন -চান্দিনা উপজেলা এলডিপি সভাপতি একেএম শামছুল হক মাস্টার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের।

চান্দিনা পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি মো.সাজ্জাদ হোসেন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন – চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর, সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভুঁইয়া, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল গাফ্ফার, উপজেলা এলডিপি’র সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ চেয়ারম্যান, পৌর এলডিপি সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ভুঁইয়া,পৌর গ. যুবদল সভাপতি মনিরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক জামশেদ আহমেদ জাকি,উপজেলা গ.স্বেচ্ছাসেবকদল সহ-সভাপতি মো. আল আমিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews