শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

মধুপুরে বাল্যবিবাহ বন্ধ ৫০ হাজার টাকা জরিমানা;

  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৫৭১ বার পঠিত




স্টাফ রিপোর্টার;

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন কুড়ালিয়া ইউনিয়নের ধামাবাশুরি এলাকায় বাল্যবিবাহ সংঘটিত হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।রবিবার (৬অক্টোবর) বিকেলে মধুপুর উপজেলার ধামাবাশুরী এলাকার হাসমত আলী ও সোমলা বেগম তাদের অপ্রাপ্তবয়স্ক কন্যার বিয়ে দিচ্ছেন এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন মধুুপুর উপজেলা প্রশাসন।
ম্যাজিস্ট্রেটের আগমনের খবর পেয়ে হাসমত আলী ও সোমলা বেগম বাড়ি থেকে পালিয়ে যান।পরবর্তীতে সোমলা বেগম ও তার কন্যাকে প্রতিবেশীর বাড়ি থেকে খুঁজে আনা হয়। বাল্যবিবাহ আয়োজনের অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুসারে কন্যার মাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না এ মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।মোবাইল কোর্টটি পরিচালনা করেন মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
সহযোগিতায় ছিলেন এসআই দুলালের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি দল।বাল্যবিবাহ নিরোধে কঠোর অবস্থানে রয়েছে মধুপুর উপজেলা প্রশাসন। বাল্যবিবাহের খবর দিয়ে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার জন্য মধুপুরের সচেতন নাগরিকদের অনুরোধ জানান উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews