1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কালকিনিতে সহকারী অধ্যাপক নাজমুন নাহারের প্রতিবাদ ‘অনুপস্থিত থেকে বেতন নেওয়ার সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন’ রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে প্রস্তুতি সভা; তেঁতুলিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মহান মে দিবস পালিত; নওগাঁয় প্রাথমিক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ; নওগাঁর সাপাহারে মে দিবসে শ্রমিকের অধিকার নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল; মঠবাড়িয়ায় তালাবদ্ধ ভাড়া বাসা থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার,পলাতক ভাড়াটিয়ার সন্ধানে পুলিশ; হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহান মে দিবস পালিত; আত্রাইয়ে খাদ্যবন্ধক কর্মসূচির আওতায় ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ; নওগাঁয় ভ্যান ছিনতাই, চালক আহত;

গদখালিতে ফুল চাষীদের সাথে লাল তীর বীজ কোম্পানির মতবিনিময় সভা;

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৯ বার পঠিত

জাফর ইকবাল, ঝিকরগাছা প্রতিনিধি :

বাংলাদেশের ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালী অঞ্চলে রপ্তানিমুখী ফুল উৎপাদনে ফুলচাষিদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা করেছেন লাল তীর সীড লিমিটেডের পরিচালক। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার পানিসারায় অবস্থিত বাংলাদেশ আমেরিকা সৌহার্দ্য ফুল বিপণন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুর রহিম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল তীর সীড লিমিটেডের পরিচালক তাজোয়ার মোহাম্মদ আউয়াল। তিনি বলেন এ অঞ্চলে লিলিয়াম, জারবেরা, গোলাপসহ বিভিন্ন রকম রপ্তানিমুখী ফুল উৎপাদনের জন্য ফুলপ্ল্যান্ট করার ইচ্ছা আছে। যেখানে টিস্যু কালচারের মাধ্যমে বীজ-চারা উৎপাদনে কৃষকের উপকার হবে। লাল তীর সীড কৃষি ও কৃষকের কল্যাণে কাজ করছে, আগামীতেও করবে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মীর ফারুক আহমদ, লাল তীর সীড লিমিটেডের ডিভিশন ম্যানেজার মো. জুন্নুর রহমান, রিজিওনাল ম্যানেজার মো. আরিফ মাহমুদ, কৃষাণী নাসরিন নাহার আশা প্রমুখ। অনুষ্ঠানে এলাকার শতাধিক কৃষাণ কৃষাণী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি তাজোয়ার মোহাম্মদ আউয়াল এলাকার বিভিন্ন ফুলক্ষেত পরিদর্শন করেন ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews