শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ; তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা;

নওগাঁয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষ;

  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৩০০ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের বদলগাছী পাইলট হাইস্কুল মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন, বদলগাছী সরকারি কলেজের শিক্ষার্থী আতিকুর রহমান (২৫), মারুফ রব্বানী মতিন (২৫) ও আব্দুল আল মোসাব্বির আতিক (২৫)। এ ঘটনায় গতকাল রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ শহরের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থী আতিকুর রহমান। লিখিত বক্তব্যে বলেন, ৫ আগস্ট পতিত আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে মারুফ রব্বানী মতিন ও আব্দুল্লাহ আল মোসাব্বির বিভিন্ন অপকর্ম করে আসছে।এসব ঘটনার প্রতিবাদ করায় গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বদলগাছী পাইলট হাইস্কুল মাঠে তাঁকে একা পেয়ে অতর্কিতভাবে হামলা করে এবং বেধড়ক মারপিট করে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বদলগাছীর ছাত্র প্রতিনিধি পরিচয়দানকারী আতিকুর রহমান আরও বলেন, তাঁর ওপর হামলাকারী মারুফ রব্বানী ও আব্দুল আল মোসাব্বির ৫ আগস্টের আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল। বর্তমানে তাঁরা দুজন বিএনপির রাজনীতির সাথে যুক্ত। তাঁরা নিজেদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি পরিচয় দিয়ে চাঁদাবাজি, লুটপাটসহ নতুন করে ফ্যাসিবাদী কায়দা চালু করার প্রচেষ্টা চালাচ্ছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নওগাঁর ছাত্র প্রতিনিধি তানজিম বিন বারী,আরমান হোসেন, ফজলে রাব্বী, মেহেদী হাসান, রাফী রেজওয়ান, সাদমান সাকিব ও রিয়াল উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে করা অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে আব্দুল আল মোসাব্বির আতিক বলেন, ‘আতিকুর রহমান যে অভিযোগ করেছে সেটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে আমি কারাভোগ করেছি। অথচ আমাকে বলা হচ্ছে, আমি নাকি ভুয়া ছাত্র সমন্বয়ক। যাঁরা এই অভিযোগ করছেন তাঁরাই ভুয়া। আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ করেছে তাঁরও কোনো ভিত্তি নেই। বরং আতিকুর রহমান, শুভ ও জামানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছ চাঁদা দাবিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসবের প্রতিবাদ করায় গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আতিকুর রহমান, শুভ ও জামান আমাদের ওপর হামলা চালায়। তাঁরা আমাদের হত্যার উদ্দেশ্যে বেধড়কভাবে মারপিট করে। মতিনকে গলায় চাকু দিয়ে জখম করে। এ ঘটনায় বদলগাছী থানায় অভিযোগ করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews