শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ; তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা;

মোংলা বন্দরের সাথে খুলানাস্থ রুজভেল্ট জেটি ব্যবহারকারীদের সাথে মতবিনিময় সভা ;

  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৩ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

মোংলা বন্দর কর্তৃপক্ষের খুলনাস্থ রুজভেল্ট জেটির কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সেবা গ্রহীতাদের পরামর্শ গ্রহণ ও করণীয় নির্ধারণে বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকাল তিন টায় কমডোর মোঃ শফিকুল ইসলাম সরকার, সদস্য (হারবার ও মেরিন) এর সভাপতিত্বে মোংলা বন্দরের খুলনা খালিশপুরস্থ পোর্ট অডিটরিয়ামে একটি সভা অনুষ্ঠিত হয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাকরুজ্জামান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এসব তথ্য জানান।
এ সভায় উপস্থিত ছিলেন মোংলা বন্দরের Internal Business Development Standing Committee এর সদস্যগণ, সহকারি নিয়ন্ত্রক খাদ্য ৭নং ঘাট, সারের (বিএডিসি) সহকারী পরিচালক, বিসিআইসি খালিশপুর এর বিজিএম, মেসার্স বাল্ক ট্রেড ইন্টারন্যাশনাল লিঃ এর নির্বাহী পরিচালক, মেসার্স দি সাকসেসরস লিঃ এর সিনিয়র অফিসার (লজিষ্টিক), মেসার্স তাইবা সাইফুল্লাহ (জিএল) এর সিনিয়র লজিষ্টিক ম্যানেজার, মেসার্স সামিট এ্যাসোসিয়েট এর ব্যবস্থাপক, মেসার্স সাউথ ডেলটা এর ম্যানেজার (অপারেশন), মেসার্স এ আর জি মার্চেন্ট কোং লিঃ এর সুপারভাইজার, মেসার্স নীরব এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী, ৬ ও ৭ নং ঘাট হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর সভাপতি/সাধারন সম্পাদক, মেসার্স নবাব এন্ড কোং এর নির্বাহী কর্মকর্তা, মেসার্স পোটন ট্রেডার্স এর ম্যানেজার, মেসার্স স্বদেশ শিপিং এÛ লজিষ্টিক কোম্পানী এর সুপারভাইজারসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিগন।
সভা শেষে বন্দরের কর্মকর্তাগণও মিটিংয়ে উপস্থিত বিভিন্ন রুজভেল্ট জেটি ব্যবহারকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ সরেজমিনে রুজভেল্ট জেটির বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন।
অয়োজিত অনুষ্ঠানের সভাপতি কমডোর মোঃ শফিকুল ইসলাম সরকার, সদস্য (হারবার ও মেরিন), উপস্থিত রুজভেল্ট জেটি ব্যবহারকারী প্রতিনিধিদের আলোচনায় দাম, মালামাল রাখার ওপেন স্পেস, পন্টুন, সুপেয় পানি, বিদ্যুৎ, নিরাপত্তা ব্যবস্থা জেরারদারসহ কিছু সমস্যা ও বিভিন্ন সুযোগ-সুবিধার কথা শোনেন এবং তিনি সমস্যাসমূহ দ্রুত সমাধানের সার্বিক সহোযোগিতা করার বিষয়ে উপস্থিত প্রতিনিধিদের আশ্বস্ত করেন। এছাড়াও প্রতি দুই মাস অন্তর এ ধরনের মিটিং আয়োজনের বিষয়ে বন্দর কর্মকর্তাদের নির্দেশনা দেন।
মোংলা বন্দরের Internal Business Development Standing Committee এ টিমটি মুলত মোংলা বন্দর ব্যাবহার বৃদ্ধির জন্য বন্দর ব্যাবহারকারসহ বিভিন্ন স্টেইক হোল্ডারদের সাথে ধারাবাহিক আলাপ আলোচনার মাধ্যমে এ বন্দরের সমস্যার সমাধান এবং সুযোগ সুবিধা সৃষ্টির লক্ষে কাজ করে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews