মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু; কাউখালী সরকারি কলেজের প্রসপেক্টাসে বঙ্গবন্ধুর প্রসঙ্গ, বিক্ষোভ-অগ্নিসংযোগ; বদলিজনিত বিদায়ে পিরোজপুরের পুলিশ সুপারকে সংবর্ধনা; ​কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আলামিন কাজী গ্রেপ্তার; জেলা পুলিশ পিরোজপুরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; নওগাঁতে একযুগ ধরে গাছের সাথে শিকলে বাঁধা জীবন কাটছে বকুলের ; দে‌বিদ্বা‌রে মা ও ভাতিজিকে হত্যা, ঘাতক আটক; পিরোজপুর আদালত চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি; মানবিক ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কাদির হানিফে আস্থার প্রতীক নূরনবী টিপু; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু; নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স; ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত; ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটে ভোট গ্রহণ; আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর; নওগাঁর আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর ; মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ; ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩; নওগাঁর ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী; দেবিদ্বার উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী;

পটুয়াখালী জেলা বার’ নির্বাচনে জামায়াত ও বিএনপি পন্থীদের হাড্ডা হাড্ডি লড়াই;

  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৫ বার পঠিত



পটুয়াখালী জেলা প্রতিনিধি;

আসছে ২৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির ২০২৫-২০২৬ খ্রিস্টাব্দের কার্যনির্বাহী কমিটির ৯ টি পদের সভাপতি, সহ-সভাপতি, দুটি সহ-সাধারন সম্পাদকসহ ৭ টি পদের নির্বাচনে বিএনপি পন্থী ও জামায়াত পন্থী প্রতিদ্বন্দী প্রার্থীদের নির্বাচনী লড়াই জমজমাট চলছে।
এ আইনজীবী সমিতির নির্বাচনে সাধারন সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক বিএনপি নেতা অ্যাড. শরীফ মো. সালাহউদ্দিন ও লাইব্রেরী সম্পাদক পদে অ্যাড. মো.মুজিবুল হক বিশ্বাস রানা এর বিপরিতে কোন প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় তার বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হতে যাচ্ছেন। বাকি ৭ টি পদের মধ্যে সভাপতি পদে লড়ছেন পৌর বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. মো. হুমায়ুন কবির(২) ও জেলা জামায়াতের আমীর অ্যাড. আলহাজ্ব মো. নাজমুল আহসান, সহ-সভাপতি পদে বিএনপি পন্থী অ্যাড. মো. মিজানুর রহমান পিকু ও জামায়াত পন্থী অ্যাড. আলহাজ্ব মো. মজিবুর রহমান(৪), দুটি সহ-সাধারন সম্পাদক পদে লড়ছেন জামায়াত পন্থী অ্যাড. মো. ওমর ফারুক, জামায়ত পন্থী অ্যাড. মো. আনোয়ার হোসাইন(৫), বিএনপি পন্থী অ্যাড. হুমায়ুন কবির(৬) ও বিএনপি পন্থী অ্যাড. মো. আশিকুর রহমান তুষার, ক্রীড়া ও সাংস্কৃতিক পদে জামায়াতের অ্যাড.মো. আবু সাঈদ খান ও বিএনপির অ্যাড. আরিফুর রহমান রিয়াজ, দুটি সদস্য পদে জামায়াতের অ্যাড. মোহাম্মদ নজরুল ইসলাম পাটোয়ারী, বিএনপির অ্যাড. মো. মহিউদ্দিন রোমান ও অ্যাড. মারিয়াম আহমেদ।
২৭ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার সমিতি ভবনের দ্বিতলায় সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন চলবে। উক্ত আইনজীবী সমিতিতে ৫৬৭ জন সদস্য রয়েছে।
পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমি শনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাড. মো. মোহসীন উদ্দীন-২। দুইজন সদস্য হয়েছেন অ্যাড৷ মো. জাহাঙ্গীর হোসেন ও অ্যড. আ.ত.ম.বদিউজ্জামান ( তাহের)।।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews