1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক আটক, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড; ​২ নং বাগালী ইউনিয়ন পরিষদ নির্বাচন: উন্নয়নের নতুন স্বপ্ন নিয়ে চেয়ারম্যান প্রার্থী মাওলানা আফজাল হোসাইন; ৬নং পত্তন ইউনিয়নে উন্নয়নের নতুন স্বপ্নসারথী মুফতী রহমতুল্লাহ কাসেমী; শিক্ষার মানোন্নয়নে মাঠপর্যায়ে তৎপর জেলা প্রশাসক: বেলকুচিতে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়; মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ, চাইনিজ কুড়াল ও কাটারসহ ২ গ্রেফতার; অবহেলিত প্রান্তিকের কণ্ঠে এবার তারুণ্যের জয়গান: নতুন দিনের স্বপ্ন ফেরি করছেন বাদশা ফাহাদ; আত্রাইয়ের কৃষক ধান সিদ্ধ-শুকানোর কাজে এখন ব্যস্ত সময় পার করছেন ; কাউখালীতে মাদক ও অপরাধ দমনে পুলিশের জিরো টলারেন্স অভিযান,জনমনে স্বস্তি; নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ মাঠের জলাবদ্ধতা দূর করতে ড্রেন নির্মাণ কাজ শুরু; নওগাঁর আত্রাইয়ে বিজ্ঞান ও উদ্ভাবন প্রদর্শনী;

ইফতারি কে কেন্দ্র করে এনায়েতপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ৭;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

মোঃ হাসমত আলী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

ইফতার মাহফিলকে কেন্দ্র করে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে হয়েছে। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে। আহতরা হলেন- সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রওশন আলী মেম্বার (৪৮), তাঁতী দলের সেক্রেটারি হাফিজুর রহমান (৪২), কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক সিকদার (৫৬), থানা ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান সোহাগ (৩০), সাবেক যুগ্মআহ্বায়ক আবু তালেব (৪০), কবির হোসেন (৪০) ও মুকুল সিকদার (৫০)।
এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মঙ্গলবার বিকেলের দিকে সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এঘটনা ঘটে। এতে করোনা বাজারে ইফতার মাহফিলের আয়োজক রওশন আলী মেম্বার ও চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজক আব্দুল করিম মোল্লা গ্রুপের মধ্যে সংর্ঘষ হয়।
আধিপত্য ও নিজ নিজ অনুসারীদের প্রভাব বিস্তারে এ ঘটনায় একে অপরকে দোষারোপ করছেন বিএনপির দুই গ্রুপ। এ বিষয়ে এনায়েতপুর থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এম এ কাশেম অভিযোগ করে বলেন, সিকদার গ্রুপের নেতৃত্বে দলের তৃণমূলের নেতাকর্মীদের হামলা করেছে। সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থার দাবি জানাই। তবে এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব মুনজুর রহমান মঞ্জু সিকদার বলেন, মঙ্গলবার পূর্ব নির্ধারিত চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল ছিল। মাহফিল পন্ড করতে রওশন মেম্বারের নেতৃত্বে হামলা করে। দলের বেশ কয়েকজন আহত হয়েছেন। এবিষয়ে এনায়েতপুর থানার ওসি রশওন ইয়াজদানি জানান, চাঁদপুর চরের বিএনপির দুগ্রুের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কোন পক্ষই থানায় কিছুই জানায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews