রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় নারীর মৃত্যুর ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ; পদ্মায় মা ইলিশ শিকারে আট জেলে কারাদণ্ড, জব্দ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল; লৌহজংয়ে শিক্ষার্থীদের এআই-দক্ষতা ও নৈতিক শিক্ষা গড়তে ‘আগামীর আলোর যাত্রা’ কর্মসূচি; ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, তিন প্রাণহানি; আহত ১৬; তানোরে ইউনিয়ন ভূমি অফিসের প্রস্তাবিত সরকারি জায়গা দখলের চেষ্টা; কবিতা-বাবার সাথে; শেখ হাসিনা দেশে ফিরবে বলে মাইকিং করাই নওগাঁয় দুই নেতা গ্রেফতার ; “আমি ছিলাম তোমার জীবনের এক অনাকাঙ্ক্ষিত অধ্যায়” আত্রাইয়ে খেজুরগাছ ঝোড়ায় ব্যস্ত গাছিরা, অপেক্ষায় রস-গুড়ের মৌসুম কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট, দ্রুত বিচারের দাবি বাবার; ইনসাফের বিপরীত হলো জুলুম, শান্তি প্রতিষ্ঠায় ন্যায়বিচার জরুরি: জাহাঙ্গীর আলম; ২০৩০ সালে ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা ; জামালপুরে সাংবাদিক মাসুদুর রহমানের ২৯তম জন্মদিন পালন; হলদিয়ার সাত মণ্ডপে লিনা পারভীনের সম্প্রীতির বার্তা, পাশে থাকার প্রতিশ্রুতি; মুন্সীগঞ্জে আইবিডব্লিউএফের মতবিনিময় সভা, নৈতিক ব্যবসা গড়ার জোরালো আহ্বান; পদ্মায় অভিযানে দুই লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস, তিন জেলের কারাদণ্ড; রাজনীতিতে সৎ মানুষের সংকট, দুর্নীতির দায় কার? ১৯৭১ থেকে ২০২৬—ইতিহাস কী বলে; দেবিদ্বারে বাগানের ৬০টি গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষরা; ভাঙ্গুড়ায় নারীকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচারের অভিযোগ, তদন্তের দাবি; মোহনপুরের ধুরসা বাজারে ২২ দিন ধরে অবৈধ সুতি জালে অবাধে মাছ নিধন;

নওগাঁর আত্রাইয়ে আমজনতার জনতার উদ্যোগে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল;

  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৯১ বার পঠিত



মোঃ ফিরোজ আহম্মেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে গতকাল সোমবার (৭ এপ্রিল) দখলদার  ইসরায়েলের গণহত্যা আগ্রাসনের বিরুদ্ধে এক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল ও সমাবেশে বক্তব্য দেন  নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ও নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম।তিনি ফিলিস্তিনের নির্যাতিত,গণহত্যা বন্ধ, যুদ্ধ বিরতি  ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো ভূমিকা রাখার দাবি জানান।এ সময় তিনি বলেন,”ফিলিস্তিনের মানুষের ওপর ইসরায়েলের অব্যাহত গণহত্যা,নিপীড়ন ও আগ্রাসন মানবতার বিরুদ্ধে বিশ্ববাসীকে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মিছিলে অংশগ্রহণকারীরা ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন। তারা ফিলিস্তিনের গণহত্যা বন্ধ সহ বিশ্বব্যাপী মুসলিম উম্মাহকে সংগঠিত হওয়ার এবং ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ইসলামি আন্দোলন বাংলাদেশ নওগাঁ -৬(আত্রাই -রাণীনগর)আসেনর এমপি প্রার্থী মাওলানা আক্তারুজ্জামান। ইসলামি আন্দোলন বাংলাদেশ আত্রাই উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোঃ আব্দুর রহমান। উপজেলা জামায়তে ইসলামির নায়েবে আমীর ওসমান গনি,পাঁচুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ শাহিন,আত্রাই উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোঃ মতিউর রহমান শাহিন।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আদর,যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার সরদার সৌরভ,পাঁচুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আব্দুর রশীদ,পাঁচুপুর ইউনিয়ন সমাজ কল্যান বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম জনি সহ উপজেলা তৌহিদী জনতা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews