শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ; তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা;

মোংলায় কুমারখালি হিলফুল ফুজুল যুব সংঘের বিক্ষোভ মিছিল;

  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৫০ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল করেছে কুমারখালি হিলফুল ফুজুল যুব সংঘ। সোমবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় কুমারখালি হিলফুল ফুজুল যুব সংঘের ব্যানারে সৌদি প্রবাসি মোঃ ইকবাল খান’ সহযোগীতায় বিক্ষোভ মিছিলটি শহরের আল হেলাল জামে মসজিদ থেকে বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়ার মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল গাজা ও রাফা সীমান্তে পাখির মতো গুলি করে ফিলিস্তিনিদের হত্যা করছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। পশ্চিমা বিশ্ব একদিকে মানবতার কথা বললেও, অন্যদিকে ফিলিস্তিনে এই নিপীড়নের বিরুদ্ধে তারা নিরব ভূমিকা পালন করছে। বক্তারা অবিলম্বে ইসরায়েলি গণহত্যা বন্ধের আহ্বান জানান। মুসলিম বিশ্বনেতাদের সমালোচনা করে বক্তারা বলেন, যারা নিজেদের মুসলিম নেতা হিসেবে দাবি করেন, তারা এখন ইসরায়েলের দাসত্ব করছেন। তারা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে ব্যর্থ। মুসলিম সংস্থাগুলোরও ভূমিকা হতাশাজনক—তারা শুধু নীরব দর্শক। আমরা এর তীব্র নিন্দা জানাই।
ভারতের সাম্প্রতিক মুসলিম-বিরোধী নীতিরও কড়া সমালোচনা করা হয় সমাবেশে। বক্তারা বলেন, ভারত এখন দক্ষিণ এশিয়ার আরেক ইসরায়েল। তারা মুসলিম জনগোষ্ঠীর ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। কয়েকদিন আগেই যে মুসলিম-বিরোধী বিল পাস হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এসময় কুমারখালি হিলফুল ফুজুল যুব সংঘের উপদেষ্টা ডা লুতফুল আলম বাবুল, সভাপতি মোঃ ফজলুল করীম এনায়েত, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, কোষাধ্যক্ষ মো: সুমন ও ইদ্রিস সুমন, নারিকেল তলা জামে মসজিদের ইমাম হাফেজ মো. মিজানুর রহমান, বায়জিদ বোস্তামি জামে মসজিদের ইমাম মাও: মিজানুর রহমান সহ অন্যান্য যুবনেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews