শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ; তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা;

ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে মোংলায় শিক্ষার্থীদের বিক্ষোভ;

  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৪২৩ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

ফিলিস্তিনের গাজায় চলমান বর্বর ও নৃশংস গণহত্যার বিরুদ্ধে বিশ্ববিবেককে জাগ্রত করতে ঘোষিত বিশ্বব্যাপী হরতাল (Strike) কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করে ব্যানার, ফেস্টুন হাতে প্রতিবাদী স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেছে মোংলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টায় স্ব স্ব স্কুল/মাদ্রাসা থেকে মোংলা উপজেলা পরিষদ চত্বরে একত্রিত হয়ে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে বেশ কয়েকজন শিক্ষকও মানববন্ধনে অংশ নেন। মিছিল ও মানববন্ধনে মোংলা মহিলা কলেজ, সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজ, মোহসিনিয়া আলিম মাদ্রাসা, মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রশিক্ষণ করে পৌর মার্কেটের সামনে পথসভা করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ‘গাজা জ্বলছে, বিশ্ব চুপ কেন?’, ‘ফিলিস্তিনের শিশুরা, রক্ষা পাক’, ‘ইসরাইলি বর্বরতা, বন্ধ কর’সহ সংশ্লিস্ট নানা স্লোগানের ব্যানার ও ফেস্টুন নিয়ে রাস্তায় নেমে আসেন। এ সময় শিক্ষার্থীদের কণ্ঠে ধ্বনিত হয় ‘গাজা ইজ ব্লিডিং’, ‘স্টপ কিলিং ইনোসেন্ট পিপল’, ‘ফ্রি ফিলিস্তিন’সহ নানা প্রতিবাদী স্লোগান। তারা উপজেলা পরিষদের প্রধান ফটক ও পৌর মার্কেটের সামনে অবস্থান নিয়ে স্লোগানে স্লোগানে প্রতিবাদ জানান। এ সময় শিক্ষার্থীরা শুধু ইসরাইলের নৃশংসতার বিরুদ্ধেই নয়, বরং বিশ্ব সম্প্রদায়ের নীরবতারও প্রতিবাদ করে। পাশাপাশি ইসরাইলি পণ্য বর্জন কর, গণহত্যার বিরুদ্ধে দাঁড়াও- এমন বার্তাও তারা তুলে ধরেন। শিক্ষার্থীরা বলেন, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন, শিশু ও নারীদের নির্বিচারে হত্যা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এসবই এক নির্মম গণহত্যার বাস্তবচিত্র। বিশ্বের বিবেকবান মানুষ আজ গর্জে উঠেছে এ অন্যায়ের বিরুদ্ধে। এসময় ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান তারা। শিক্ষার্থীরা আরো বলেন, ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। গাজায় ইসরায়েলি বাহিনী নির্বিচারে নারী-শিশুসহ সেখানকার মানুষদের হত্যা করছে। আমরা তা বন্ধের দাবি জানাচ্ছি। পাশাপাশি ইসরায়েলের সব পণ্য বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews