1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর মান্দায় আলুর বাম্পার ফলন, দাম কমে কৃষকের মুখে হাসি-দুশ্চিন্তা দুটোই; মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে; হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি; ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা;

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করতে হবে;

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৩৬৫ বার পঠিত

মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

দীর্ঘদিন ধরে ইসরায়েলী দখলদার বাহিনী ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর অত্যাচার করে আসছে। সেই অত্যাচার এখন সীমা ছাড়িয়েছে। ইহুদীরা নির্বিচারে হত্যা করছে, নিরাপরাধ বেসমারিক মানুষদের। বোমার আঘাতে প্রতিদিনই নারী শিশু নিহত হচ্ছে। ফিলিস্তিনি মুসলমানদের কান্না কেউ সোনে না। বিশ্ব বিবেক আজ নির্বিকার। কোথায় সেই মানবাধিকার? যেখানে শিশু, নারী, সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, সেখানে জাতিসংঘসহ বিশ্বশক্তি নিরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা আজ থেকেই ইহুদিদের পণ্য বর্জনের আন্দোলনে শরিক হবো। ইসরাইলি অর্থনীতিকে দুর্বল করতে হলে আমাদের বর্জনের আন্দোলনকে শক্তিশালী করতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করতে হবে। শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুমা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তারা এ কথা বলেন। এ সময় বিক্ষোভকারীরা ইসরাইলের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে শহরের রাস্তা প্রকম্পিত করেন। এ সময় বক্তারা গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইসরাইলি আগ্রাসনে গাজা আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ইসরাইলি বাহিনীর নৃশংস হামলায় ইতোমধ্যে গাজায় নিরপরাধ নারী-শিশু ও বৃদ্ধসহ হাজার হাজার মানুষ শহিদ হয়েছেন। পৃথিবীর মানচিত্র থেকে গাজাকে মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে ইসরাইলি বাহিনী। অথচ এখনো পুরো বিশ্ব নীরব ভূমিকা পালন করছে। আমরা মুসলমান, আমরা একটি দেহের মতো। একজন মুসলিম কষ্টে থাকলে অন্যদেরও সেটা অনুভব করতে হবে। আজ আমাদের লজ্জা হয়, আমরা এখনও ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ গড়ে তুলতে পারছি না। এর আগে জুমার নামাজের পর পৌর শহরের বি এল এস জামে মসজিদ থেকে বের হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এ সময় ইসরাইলি সব পণ্য বয়কটসহ অবিলম্বে গণহত্যা বন্ধে সব মুসলিম জনতাকে এক হওয়ার আহ্বান জানান বক্তারা। এসময় বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মোংলা উপজেলা শাখার সভাপতি মাও: মুফতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মাও: আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাও: মুফতি শহিদুল্লাহ, উপদেষ্টা মাও: মুফতি নেছার উদ্দিন, মাও: মুফতি আকরামুজ্জামান সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews