শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ; তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা;

নওগাঁর আত্রাইয়ে কেমিস্টস্ এন্ড ড্র্যাগিস্টস্ সমিতি ঔষধ ও কসমেটিকস আইন বিষয়ক সচেতনতামূলক সভা;

  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৫২২ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ ;
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্র্যাগিস্টস্ সমিতি (বি.সি.ডি.এস) বান্দাইখাড়া শাখার সহযোগিতায় ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩ এবং এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২শে এপ্রিল) সকাল ১১টায় আল মদিনা টাওয়ারের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়। আত্রাই উপজেলা বি.সি.ডি.এস এর সভাপতি আব্দুল লথিফ এর সভাপতিত্বে হাটকালুপাড়া ইউনিয়ন শাখার বি. সি. ডি. এস এর সভাপতি শিশির সাহার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কার্যলয় ঔষধ প্রশাসনের নওগাঁর তত্ত্বাবধায়ক শাকিব আহম্মেদ। তিনি তার বক্তব্যে বলেন, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সঠিক বাস্তবায়ন এবং এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে ঔষধ ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আইনের মাধ্যমে আমরা ভেজাল ও অননুমোদিত ঔষধ ও কসমেটিক পণ্য বাজার থেকে নির্মূল করতে চাই, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।
তিনি আরও বলেন, এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স একটি বৈশ্বিক সংকট, যা অ্যান্টিবায়োটিকের অত্যধিক ও অযৌক্তিক ব্যবহারের ফলে সৃষ্টি হয়েছে। এ সমস্যা মোকাবিলায় সকল ঔষধ বিক্রেতাকে অবশ্যই প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রয় বন্ধ করতে হবে এবং রোগীদের সচেতন করতে হবে। আমরা আশা করি, আপনারা এই আইনের বিধানগুলো মেনে চলবেন এবং সরকারের পাশাপাশি দাঁড়িয়ে জনস্বাস্থ্য সুরক্ষায় অগ্রণী ভূমিকা রাখবেন। সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে ভিত্তি রচনা করতে।
সভায় বক্তব্য রাখেন, জেলা কার্যলয় ঔষধ প্রশাসনের ঔষধ পরিদর্শক মোঃ তোফায়েল আহমেদ। আত্রাই উপজেলা শাখার বি.সি.ডি.এসের সহ-সভাপতি সুশান্ত কুমার, স্থানীয় ঔষধ ব্যবসায়ী মোঃ আকরাম হোসেন সরদার,মোঃ আবুল কালাম,মোঃ হাসান আলী প্রমুখ।
এছাড়াও সভায় স্থানীয় ঔষধ ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাটি সফলভাবে আয়োজনে সহযোগিতা করেন বি.সি.ডি.এস বান্দাইখাড়া শাখার নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews