1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে; কাউখালীতে ১২০ কেন্দ্রে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন; নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু; প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত; মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞের প্রতারণা উদ্ঘাটন, ভ্রাম্যমাণ আদালতে ২ বছরের কারাদণ্ড; নাজিরপুরে গভীর রাতে ডাকাতি: বাবা-ছেলে কুপিয়ে আহত, গণপিটুনিতে এক ডাকাত নিহত; নওগাঁর আত্রাইয়ে আম বাগানে গুটি দৃশ্যমান, ভালো ফলনের আশায় চাষিরা; সাংবাদিক সাব্বির শোভনের মায়ের মৃত্যুতে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের শোক প্রকাশ; কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে জোরালো সমন্বিত অভিযান। প্রতি শনিবার চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম; বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার;

কাউখালীতে সাংবাদিক কামরুজ্জামান খানকে সংবর্ধনা ;

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১০৫ বার পঠিত

প্রতিনিধিঃ- মোঃ নুরুজ্জামান খোকন

পিরোজপুরের কাউখালীতে ” কিছু স্মৃতি কিছু কথা” বইটির নবীন লেখক, কাউখালীর কৃতি সন্তান সাংবাদিক মোঃ কামরুজ্জামান খানকে সংবর্ধনা প্রদান করা হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কাউখালী উপজেলা শাখার আয়োজনে। ৫ ই মে(সোমবার) বিকাল ৫ ঘটিকার সময় কাউখালী মহিলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহিলা পরিষদের সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে, গুনি এই লেখক,কলামিস্ট,সাংবাদিক মোঃ কামরুজ্জামান খান কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন, মফাস্বল সাংবাদিক ফোরাম কাউখালী উপজেলা শাখার সভাপতি মোঃ মেহেদী হাসান,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়,বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী উপজেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দার,স্বরবিতান সঙ্গীত একাডেমি কাউখালী শাখার সভাপতি প্রভাষক রবীন মুখোপাধ্যায় এবং কাউখালী আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ নুরুজ্জামান খোকন।এসময় লেখক মোঃ কামরুজ্জামান খান বলেন, “কিছু স্মৃতি কিছু কথা” বইটি একুশে বইমেলা ২০২৫ খ্রিঃ প্রকাশিত হয়েছে। আমি চেষ্টা করেছি কাউখালী উপজেলার ইতিহাস, ঐতিহ্য,বিভিন্ন স্থান,বিভিন্ন ব্যক্তি ও তাদের জীবনের কিছু কর্মযজ্ঞকে তুলে ধরার জন্য। বইটি পাঠক সমাজে গৃহীত হলে, আমার পরিশ্রম সার্থক হবে এবং সেই সাথে লেখার উদ্দীপনাকে আরও বাড়িয়ে দিবে। আমাকে এ সন্মাননা প্রদান করায় আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মফস্বল সাংবাদিক ফোরাম কাউখালী উপজেলা শাখার সহ-সভাপতি গাজী আনোয়ার,সহ-সভাপতি কাজী শাহাদাত হোসেন,সাধারণ সম্পাদক অধ্যাপক সাইদুল কবির বশির, কোষাধ্যক্ষ মোঃ এনামুল কিবরিয়া,দপ্তর সম্পাদক মোঃ হাবিবুর রহমান, প্রকাশনা ও সাহিত্য বিষয়ক সম্পাদক সুজন কুমার আইচ,প্রাথমিক শিক্ষক সমিতি কাউখালী উপজেলার সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির,মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শাহীদা হক,যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র প্রভাষক কুমকুম ভট্টাচার্য প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানের শেষে সংগঠনটির পক্ষ থেকে একটি অসহায় পরিবারকে স্বাবলম্বী হতে একটি সেলাই মেশিনও উপহার দেয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, মফস্বল সাংবাদিক ফোরাম কাউখালী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ নুরুজ্জামান খোকন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews