শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ; তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা;

মোংলা সরকারী হাসপাতাল ১০০ শয্যার দাবিতে মানববন্ধন;

  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২২১ বার পঠিত



মোঃ আবুরায়হান ইসলাম মোংলা প্রতিনিধি

চিকিৎসার মান উন্নত করণ ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (১০ মে) সকাল ১১টায় পৌর মার্কেটের মূল ফটকের সামনে “মোংলা উপজেলার সর্বস্তরের জনগন” ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেনি পেশার সাধারন মানুষ অংশগ্রহন করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মোঃ শাহীন হোসেন’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান। এ সময়ে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ’র পৌর আমীর এম এ বারী, পৌর বিএনপি’র সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন, মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব হাসান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক মোঃ নূর আলম শেখ, অধ্যক্ষ আবু সাইদ খান, অধ্যক্ষ মোঃ সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী নাসির তালুকদার, জামায়াত নেতা মোঃ আনিসুর রহমান, সাবেক ছাত্রনেতা মইন উদ্দিন মিলন, সাংস্কৃতিক সংগঠক জানে আলম বাবু, সাবেক ছাত্রদল নেতা শরিফুল ইসলাম মিঠু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মেহেদী হাসান শুভ প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মোংলা একটি বন্দর নগরী। পাশাপাশি মোংলা হচ্ছে শিল্প নগরী, পর্যটন নগরী এবং উপকূলীয় এলাকার জলবায়ু ঝুঁকিতে থাকা অভিবাসনবান্ধব প্রথম শ্রেণীর পৌরসভা। মোংলা উপজেলা হাসপাতালে রামপাল, দাকোপ, মোড়েলগঞ্জ, শরণখোলাসহ নানান জায়গা থেকে মানুষ চিকৎসাসেবা নিতে আসেন। হাসপাতালটি ৫০ শয্যার হওয়াতে বর্ধিত রোগীর চাপ সামাল দিতে পারছেনা। কাজেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আমাদের দাবি মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হোক।
মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক মোঃ নূর আলম শেখ বলেন, সরকারকে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। আশেপাশের উপজেলার চাপ এবং কর্মসস্থানের জন্য ছুটে আসা মানুষের ভীড়ে মোংলা শহর এখন জনসংখ্যার ভারে ন্যুব্জ। বর্ধিত মানুষসহ সকল জনগনের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছাতে হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা এখন সময়ের দাবি। সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ শাহীন হোসেন প্রশ্ন রেখে বলেন, ২৮জন চিকিৎসকের বিপরীতে ৫জন চিকিৎসক দিয়ে আর কতোদিন হাসপাতালের কার্যক্রম চলবে? তিনি ৫০ শয্যার মোংলা উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণের দাবিকে ন্যায্য দাবি উল্ল্যেখ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দাবি মেনে নেয়ার আহ্বান। তিনি আরো বলেন হাসপাতালের ভবনের অবস্থা খুবই নাজুক। যে কোন সময়ে পুরনো ভবন ভেঙ্গে পড়তে পারে। তাই হাসপাতালের নতুন ভবন নির্মানের দাবি জানাই। মানববন্ধন ও সমাবেশে বক্তারা মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অপারেশন কার্যক্রম সব সময় চালু রাখার জন্য জরুরি ভিত্তিতে গাইনী ও এনেসথেসিয়া বিশেষজ্ঞ পদায়নের জোর দাবি জানায়।
মানববন্ধন শেষে হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরনের দাবিতে গণস্বাক্ষর কর্মসুচি পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews