রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে না জানিয়ে কমিটিতে নাম অন্তর্ভুক্তি: ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে; ভাঙ্গুড়ায় নারীর মৃত্যুর ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ; পদ্মায় মা ইলিশ শিকারে আট জেলে কারাদণ্ড, জব্দ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল; লৌহজংয়ে শিক্ষার্থীদের এআই-দক্ষতা ও নৈতিক শিক্ষা গড়তে ‘আগামীর আলোর যাত্রা’ কর্মসূচি; ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, তিন প্রাণহানি; আহত ১৬; তানোরে ইউনিয়ন ভূমি অফিসের প্রস্তাবিত সরকারি জায়গা দখলের চেষ্টা; কবিতা-বাবার সাথে; শেখ হাসিনা দেশে ফিরবে বলে মাইকিং করাই নওগাঁয় দুই নেতা গ্রেফতার ; “আমি ছিলাম তোমার জীবনের এক অনাকাঙ্ক্ষিত অধ্যায়” আত্রাইয়ে খেজুরগাছ ঝোড়ায় ব্যস্ত গাছিরা, অপেক্ষায় রস-গুড়ের মৌসুম কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট, দ্রুত বিচারের দাবি বাবার; ইনসাফের বিপরীত হলো জুলুম, শান্তি প্রতিষ্ঠায় ন্যায়বিচার জরুরি: জাহাঙ্গীর আলম; ২০৩০ সালে ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা ; জামালপুরে সাংবাদিক মাসুদুর রহমানের ২৯তম জন্মদিন পালন; হলদিয়ার সাত মণ্ডপে লিনা পারভীনের সম্প্রীতির বার্তা, পাশে থাকার প্রতিশ্রুতি; মুন্সীগঞ্জে আইবিডব্লিউএফের মতবিনিময় সভা, নৈতিক ব্যবসা গড়ার জোরালো আহ্বান; পদ্মায় অভিযানে দুই লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস, তিন জেলের কারাদণ্ড; রাজনীতিতে সৎ মানুষের সংকট, দুর্নীতির দায় কার? ১৯৭১ থেকে ২০২৬—ইতিহাস কী বলে; দেবিদ্বারে বাগানের ৬০টি গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষরা; ভাঙ্গুড়ায় নারীকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচারের অভিযোগ, তদন্তের দাবি;

কাউখালীতে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি পালন;

  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৩১ বার পঠিত



প্রতিনিধি মোঃ নুরুজ্জামান খোকন

কাউখালী উপজেলা ইউনিয়ন পরিষদের সকল সদস্যগনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে,বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ(৩য় পর্যায়) প্রকল্প। বাংলাদেশ সরকার ও ইউরোপীয় ইউনিয়ন এর আর্থিক সহযোগিতায়,স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে সকল কার্যক্রম বাস্তবায়ন করা হয়। ২১ মে(বুধবার) সকাল ১০ ঘটিকার সময় উপজেলা অডিটোরিয়াম হল রুমে প্রশিক্ষণ কর্মসূচির ২ধাপে ইউপি সদস্যদের উপস্থিতিতে প্রথম দিবস অধিবেশনে উদ্বোধনী ও স্বাগত বক্তব্য রাখেন,কোর্স কো- অর্ডিনেটর,উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। পরবর্তীতে উপস্থিত সকলের পরিচয় পর্ব, প্রত্যাশা যাচাই,প্রশিক্ষণের নিয়ম নীতি,প্রশিক্ষণের উদ্দেশ্য,প্রশিক্ষণ পূর্ব মূল্যায়ন করা হয়। অতঃপর রিসোর্স পার্সন ও উপজেলা কমিশনার ভূমি সুদীপ্ত দেবনাথ গ্রাম আদালত গঠনের আবেদন পত্র দাখিল,গ্রহণ-অগ্রাহ্য রিভিশন,আদেশনামা,সমন জারী ও প্রতিবাদী কর্তৃক দাবি বা বিবাদ স্বীকার বিধিমালা ধারা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সর্বশেষে রিসোর্স পার্সন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মতিউর রহমান, গ্রাম আদালত এর ক্ষমতা ও গ্রাম আদালত কর্তৃক তফসিলের বিচারযোগ্য মামলা সহ ফৌজদারি ও দেওয়ানী মামলার ধারা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে কাউখালী উপজেলার ২নং আমরাজুড়ী ইউনিয়ন,৪নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন,৫নং শিয়ালকাঠি ইউনিয়নের ২৭ জন পুরুষ ও ৯ জন নারী, মোট ৩৬ জন ইউপি সদস্য অংশগ্রহণ করেন। এছাড়াও প্রথম ধাপে ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন ও ৩নং কাউখালী সদর ইউনিয়নের ১৮ জন পুরুষ ও ৬ জন নারী, মোট ২৪জন ইউপি সদস্য প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করে ছিলেন। উক্ত গ্রাম আদালত প্রশিক্ষণ কর্মসূচিটি সার্বিক পরিচালনা করেন, পারভীন আক্তার উপজেলা সমন্বয়কারী গ্রাম আদালত কাউখালী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews