শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ; তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা;

সমাজকল্যান পরিষদের প্রশিক্ষণ কর্মসূচির ২৫তম ব্যাচে মাকসৃ’র দুই প্রতিনিধি অংশগ্রহণ;

  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২০৩ বার পঠিত



স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত “সমাজকল্যাণমূলক সংগঠনের ব্যবস্থাপনা ও কর্মীদের দক্ষতা উন্নয়ন” শীর্ষক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির ২৫তম ব্যাচে গৌরবজনকভাবে অংশগ্রহণ করেছেন সন্দ্বীপের স্বেচ্ছাসেবী সংগঠন মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদ-এর দুই উদ্যমী প্রতিনিধি—জাহেদুল ইসলাম শিহাব ও মাশরুর কামিল তকি।
রাজধানীর নিউ ইস্কাটনে অবস্থিত বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ মিলনায়তনে ১৭ মে থেকে ২১ মে পর্যন্ত অনুষ্ঠিত হয় এই জাতীয় প্রশিক্ষণ কর্মসূচি। দেশের বিভিন্ন জেলা থেকে আগত সমাজকর্মীদের মিলনমেলায় শিহাব ও তকি শুধু অংশগ্রহণই করেননি, বরং সন্দ্বীপের প্রতিনিধিত্ব করে তুলে ধরেছেন তাদের সংগঠনের গঠনমূলক কার্যক্রম, সমাজ উন্নয়নের রূপরেখা ও যুবসমাজকে সম্পৃক্ত করার পরিকল্পনা। এই অংশগ্রহণকে সন্দ্বীপের সমাজকল্যাণমূলক অগ্রযাত্রার এক গর্বিত মাইলফলক হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় পর্যায়ের এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি তরুণ সমাজকর্মীদের দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক হবে। এতে তারা আরও সংগঠিতভাবে সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবেন। ১৯৮৫ সাল থেকে সমাজকল্যাণ, শিক্ষা, সংস্কৃতি ও মানবিক সেবায় নিরলসভাবে কাজ করে চলেছে মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদ। ১৯৯৬ সালে চালু হওয়া “মাস্টার কামাল উদ্দিন স্মৃতি বৃত্তি” বর্তমানে সন্দ্বীপের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে এবং শিক্ষাক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রশিক্ষণের পরিসমাপ্তি ২১ মে সমপনী আয়োজন ও সনদ বিতরণের মাধ্যমে সম্পূর্ণ হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অতিরিক্ত পরিচালক (উপসচিব) মোঃ মুখলেসুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক (প্রশাসন) ভবেন্দ্র নাথ বাড়ৈ। প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ হারুনার রশীদ এর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তব্য রাখেন সহকারী পরিচালক (প্রশাসন) মোঃ মোহিবুল্লাহ এবং রূপক রায়। সমাপনী অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রশিক্ষণার্থী মুখলেসুর রহমান, গীতা পাঠ করেন সঞ্জীব কুমার দাস। সাংস্কৃতিক পরিবেশনায় গান পরিবেশন করেন খুলনার দাকোপ উপজেলার এসোসিয়েশন ফর সোস্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড ডিসট্রেসড ওয়েলফেয়ার-এর সভাপতি দীপ্তি রানী। প্রশিক্ষণার্থীদের অভিমত প্রকাশ পর্বে আবেগঘন বক্তব্য রাখেন পিরোজপুর জেলার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি-র চেয়ারম্যান প্রফেসর আব্দুল জলিল আকন এবং ফেনীর সোনাগাজী উপজেলার সাহাপুর দুঃস্থ উন্নয়ন সংস্থা-র সভানেত্রী পারভীন আক্তার। এই প্রশিক্ষণ কর্মসূচি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি ছিল জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের এক অনন্য প্ল্যাটফর্ম, যেখানে অংশগ্রহণকারীরা শিখেছেন নেতৃত্ব, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতার নতুন মাত্রা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews