রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
এনায়েতপুরে ক্লিনিকের চিকিৎসাবর্জ্য রাস্তার পাশে, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী; *রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি; মোংলা কাস্টমসের কর্মকর্তা মামুনের অপসারণ দাবিতে মানববন্ধন; কাউখালীতে সন্ধ্যা নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযান; নওগাঁর রাণীনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩; মনোহরদীতে জামায়াতের মেয়র প্রার্থীর বিলবোর্ড সরানোর অভিযোগ; শিশিরভেজা ভোর আর কুয়াশা জড়ানো সকাল জানিয়ে দিচ্ছে ; কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ; দেবিদ্বারে না জানিয়ে কমিটিতে নাম অন্তর্ভুক্তি: ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে; ভাঙ্গুড়ায় নারীর মৃত্যুর ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ; পদ্মায় মা ইলিশ শিকারে আট জেলে কারাদণ্ড, জব্দ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল; লৌহজংয়ে শিক্ষার্থীদের এআই-দক্ষতা ও নৈতিক শিক্ষা গড়তে ‘আগামীর আলোর যাত্রা’ কর্মসূচি; ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, তিন প্রাণহানি; আহত ১৬; তানোরে ইউনিয়ন ভূমি অফিসের প্রস্তাবিত সরকারি জায়গা দখলের চেষ্টা; কবিতা-বাবার সাথে; শেখ হাসিনা দেশে ফিরবে বলে মাইকিং করাই নওগাঁয় দুই নেতা গ্রেফতার ; “আমি ছিলাম তোমার জীবনের এক অনাকাঙ্ক্ষিত অধ্যায়” আত্রাইয়ে খেজুরগাছ ঝোড়ায় ব্যস্ত গাছিরা, অপেক্ষায় রস-গুড়ের মৌসুম কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট, দ্রুত বিচারের দাবি বাবার; ইনসাফের বিপরীত হলো জুলুম, শান্তি প্রতিষ্ঠায় ন্যায়বিচার জরুরি: জাহাঙ্গীর আলম;

কাউখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত;

  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৯৪ বার পঠিত



প্রতিনিধিঃ মোঃ নুরুজ্জামান খোকন

অদ্য ৪জুন বুধবার,সকাল ১১ঘটিকার সময়,উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অডিটোরিয়াম হল রুমে, প্রোগ্রাম অনএগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)এর আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত ফিল্ড স্কুল কংগ্রেসে প্রান্তিক পর্যায়ে কৃষি ও কৃষকদের বিভিন্ন সম্ভাবনা ও প্রতিবন্ধকতা নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন কাউখালী উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠ পর্যায়ে উৎপাদিত কৃষি ও কৃষি পণ্যের উপর একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার। এছাড়া ফিল্ড স্কুল কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ব্লক সুপারভাইজারগন মাঠ পর্যায়ে তাদের বিভিন্ন অভিজ্ঞতা বর্ণনা করেন। সভাপতির বক্তব্যে মোঃ স্বজল মোল্লা বলেন,খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য প্রান্তিক পর্যায়ের কৃষকদেরকে মাঠে যেতে হবে। উৎপাদন বাড়াতে হবে। এ ব্যাপারে তিনি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। উপজেলা কৃষি অফিসের কৃষক হল রুমে অনুষ্ঠিত ফিল্ড স্কুল কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক প্রশিক্ষিত ও শিক্ষা নবীশ কৃষক অংশগ্রহণ করেন। এছাড়া ফিল্ড স্কুল কংগ্রেসে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews