শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ডিএজি-এএজি নিয়োগ নিয়ে ক্ষোভ, মাসব্যাপী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীদের একাংশ; তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি; ধামইরহাটে মুস্তাকিন হত্যা: ১২ ঘণ্টায় ৫ আসামি গ্রেপ্তার; মঠবাড়িয়ায় ফিসার্স ফেডারেশনের ৩ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ভাউচার দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ; লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা;

নওগাঁয় শিক্ষার্থীদের মূল লক্ষ্য জ্ঞান অর্জন ও দেশের উন্নয়নে ভূমিকা রাখা’;

  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৬৮ বার পঠিত



নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে নবীন বরণ ও ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ জুন) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. রিফাত হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাজু মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক, আত্রাই উপজেলা বিএনপি’র সভাপতি ও  নওগাঁ-০৬ (আত্রাই- রাণীনগর) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, এস এম রেজাউল ইসলাম রেজু। তিনি তার বক্তব্যে ছাত্রদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষার্থীদের মূল লক্ষ্য হওয়া উচিত জ্ঞান অর্জন ও দেশের উন্নয়নে ভূমিকা রাখা। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এবং তোমাদেরকেই ভবিষ্যতের নেতৃত্ব দিতে হবে। আজকের এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই যথেষ্ট নয়, প্রয়োজন নৈতিকতা, দেশপ্রেম ও সৃজনশীল চিন্তার সমন্বয়। তোমরা শুধু ডিগ্রিধারী না হয়ে, জ্ঞানী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠো-সেই প্রত্যাশা কামনা করি। 
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম হোসেন। প্রধান বক্তা ছিলেন এবং বক্তব্য রাখেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, মো. কামরুল হাসান সাগর এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুল হক দুলু। অনুষ্ঠানে আত্রাই উপজেলা ও কলেজ শাখা ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews