রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
শিশিরভেজা ভোর আর কুয়াশা জড়ানো সকাল জানিয়ে দিচ্ছে ; কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ; দেবিদ্বারে না জানিয়ে কমিটিতে নাম অন্তর্ভুক্তি: ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে; ভাঙ্গুড়ায় নারীর মৃত্যুর ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ; পদ্মায় মা ইলিশ শিকারে আট জেলে কারাদণ্ড, জব্দ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল; লৌহজংয়ে শিক্ষার্থীদের এআই-দক্ষতা ও নৈতিক শিক্ষা গড়তে ‘আগামীর আলোর যাত্রা’ কর্মসূচি; ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, তিন প্রাণহানি; আহত ১৬; তানোরে ইউনিয়ন ভূমি অফিসের প্রস্তাবিত সরকারি জায়গা দখলের চেষ্টা; কবিতা-বাবার সাথে; শেখ হাসিনা দেশে ফিরবে বলে মাইকিং করাই নওগাঁয় দুই নেতা গ্রেফতার ; “আমি ছিলাম তোমার জীবনের এক অনাকাঙ্ক্ষিত অধ্যায়” আত্রাইয়ে খেজুরগাছ ঝোড়ায় ব্যস্ত গাছিরা, অপেক্ষায় রস-গুড়ের মৌসুম কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট, দ্রুত বিচারের দাবি বাবার; ইনসাফের বিপরীত হলো জুলুম, শান্তি প্রতিষ্ঠায় ন্যায়বিচার জরুরি: জাহাঙ্গীর আলম; ২০৩০ সালে ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা ; জামালপুরে সাংবাদিক মাসুদুর রহমানের ২৯তম জন্মদিন পালন; হলদিয়ার সাত মণ্ডপে লিনা পারভীনের সম্প্রীতির বার্তা, পাশে থাকার প্রতিশ্রুতি; মুন্সীগঞ্জে আইবিডব্লিউএফের মতবিনিময় সভা, নৈতিক ব্যবসা গড়ার জোরালো আহ্বান; পদ্মায় অভিযানে দুই লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস, তিন জেলের কারাদণ্ড; রাজনীতিতে সৎ মানুষের সংকট, দুর্নীতির দায় কার? ১৯৭১ থেকে ২০২৬—ইতিহাস কী বলে;

জুলাই ছাএ জনতার আত্মত্যাগে এক অবিস্মরণীয় অধ্যায় – ইলিয়াস হোসেন মাঝি ;

  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৪৬৫ বার পঠিত



পিরোজপুর প্রতিনিধি,

জুলাই ছাএ জনতার আত্মত্যাগে এক অবিস্মরণীয় অধ্যায় উল্লেখ করে সাবেক ছাত্রনেতা ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেছেন, গন অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন সে সকল শহীদদের মনে রাখার প্রধান ধাপ হলো এমন বাংলাদেশ গঠন করা যেখানে নতুন করে কোন ফ্যাসিবাদ চেপে বসতে না পারে।
তরুণ এ রাজনীতিবিদ বলেন, জুলাই আগষ্ট অভ্যুত্থান আমাদের জাতীয় জীবনে গনতন্ত্র, ন্যায় বিচার এবং মানুষের অধিকার পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। এটি ছিল ছাএ জনতার অদম্য সাহস, একতা এবং আত্মত্যাগে এক অবিস্মরণীয় অধ্যায়। বুধবার এক সাক্ষাৎকারে তরুণ প্রজন্মের প্রতিনিধি মোঃ ইলিয়াস হোসেন মাঝি আরো বলেন, জুলাই অভ্যুত্থান শুধু ইতিহাসের ঘটনা নয়। এটি একটি চলমান প্রেরণা। আমাদের নিশ্চিত করতে হবে যে, এই আন্দোলনের অর্জনগুলো যেন রক্ষা পায়। গনতন্ত্রের যে বীজ রোপিত হয়েছে তাকে সঠিক পরিচর্যার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরো শক্তিশালী করতে হবে। মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, গনতন্ত্র একটি রাষ্ট্রের প্রান। এবং ভোটাধিকার তার মূল ভিত্তি। মানুষের এই মৌলিক অধিকার যখন সংকুচিত হয় তখন জনগণের মধ্য থেকে উঠে আসে প্রতিবাদ, প্রতিরোধে এবং প্রয়োজনে অভ্যুত্থান। পরিচ্ছন্ন রাজনীতিবিদ মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, গনতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় নির্বাচনের কোন বিকল্প নেই। আসন্ন ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের অপেক্ষায় রয়েছে বাংলাদেশের সকল গনতন্তিকামী রাজনৈতিক দল। জাতীয় নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলার জনগণ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews