শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন নেতৃত্বের সঙ্গে সাবেক ও তৃণমূল নেতাদের মতবিনিময়; প্রেস রিলিজ ; ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান; মোংলায় পশুর নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার; দেবিদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত; জামালপুরে জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার লক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত; জামালপুরে সাড়ে ৬ কেজি গাঁজাসহ নারীসহ গ্রেফতার ২; বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, শিক্ষা কর্মকর্তা মাহাতাবের বিরুদ্ধে মামলা; পিরোজপুরে ডিবির বিশেষ অভিযান,২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার; তৃণমূল শক্তিশালী হলেই সংগঠন শক্তিশালী হবে; ভান্ডারিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযান:৫০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার; নেছারাবাদে বিনা মূল্যে চক্ষু শিবির, চিকিৎসা পেলেন ২১৯ জন; আত্রাইয়ে সার না পাওয়ার অভিযোগ কৃষকদের; বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নবগঠিত কমিটি ঘোষণা; ভাঙ্গুড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত; ফেরেশতার মুখ, শয়তানের মন; মোহনপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উপলক্ষে কেশরহাট পৌরসভার খেলোয়াড় বাছাই শুরু; দেবিদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি; নওগাঁর আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ; নওগাঁর আত্রাইয়ে সার বিক্রিতে অনিয়ম,ডিলারকে জরিমানা;

নওগাঁর রাণীনগরে এক মাদ্রাসা পড়ুয়া ছাত্রের মরদেহ মসজিদে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে;

  • Update Time : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২৬০ বার পঠিত



মোঃ ফিরোজ আহম্মেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ডাকাহার মুন্সিপুর মদিনাতুল উলুম হাফেজিয়া ও কওমি মাদ্রাসা তামিম হোসেন (১০) নামে এক হিফজ বিভাগের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ মসজিদ থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার কালীগ্রাম ডাকাহার মুন্সিপুর মদিনাতুল উলুম হাফেজিয়া কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। নিহত তামিম রাজশাহীর চারঘাট উপজেলার খড়েরবাড়ি গ্রামের সাইদুল ইসলামের ছেলে। মাদ্রাসার শিক্ষক রিফাত হোসেন জানান, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল তামিম। জুমার নামাজেও সে যায়নি। দুপুরে খাবারের পর তাকে পাওয়া যাচ্ছিল না। পরে মসজিদের ভেতরে তীরের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। ছাত্রদের ভাষ্য, তামিম সবার সঙ্গে হাসিখুশি থাকলেও কীভাবে এমন ঘটনা ঘটল, তা কেউই জানাতে পারেননি। মাদ্রাসার মহতামিম রেজুয়ানুল ইসলামও ঘটনার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি। তবে এ ঘটনা জুড়ে এলাকায় চলছে বিভিন্ন জল্পনা কল্পনা। রাণীনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews