শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ডিজিটাল কৃষির ছোঁয়া মোহনপুরে; দুর্গাপূজায় বিশালপুরবাসীকে শুভেচ্ছা জানালেন স্বাধীন চন্দ্র সরকার; পাবনা-৩ আসনের তিন উপজেলায় ২৫০ শাড়ি বিতরণ; ১৬বছর জাল সনদে শিক্ষকতা ; নির্বাচনী গণসংযোগে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী তৈয়্যব; আত্রাইয়ে চেকপোস্টে চোরাই চার্জার অটোরিক্সাসহ আটক আন্তজেলা চুরির মামলার আসামি; নওগাঁর আত্রাইয়ে ৪৮ টি মণ্ডপে দুর্গোৎসব শুরু; নওগাঁর আত্রাইয়ে নারকেল দাম বেশী হলেও দুর্গাপূজাকে ঘিরে বেড়েছে বিক্রয় ; ​কাউখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, গ্রেপ্তার ১: কুমিল্লায় ডেঙ্গুর আতঙ্ক শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সংক্রমণ; মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ;

কক্সবাজারের রামুর শীর্ষ সন্ত্রাসী শাহীন বাহিনীর দুই সদস্য গ্রেফতার ;

  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২০৯ বার পঠিত



আলমগীর আকাশ
কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত শাহীন বাহিনীর কথিত ক্যাশিয়ার ইকবাল (৪০) এবং বাহিনীর সক্রিয় সদস্য জাহাঙ্গীর আলম (৪৪)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। র‌্যাব-১৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার সীমান্তবর্তী ও পর্যটন এলাকা হওয়ায় কক্সবাজারে মাদক, অস্ত্র, ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধ বেড়েই চলেছে। এসব অপরাধের সঙ্গে জড়িত শাহীনের মতো সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে রামু ও নাইক্ষ্যংছড়ি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। প্রভাবশালী এই বাহিনী প্রায় ৪০-৪৫ জনের বেশি বেতনভুক্ত ও অস্ত্রধারী ক্যাডার নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে রেখেছে। র‌্যাবের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১২ জুলাই বিকালে রামু থানার গর্জনিয়া ইউনিয়নের থোয়াইংগাকাটা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে আটক করা হয়। পরে একইদিন সন্ধ্যায় সদর থানাধীন সিকদার পাড়া এলাকা থেকে ডাকাত শাহীন বাহিনীর নির্ভরযোগ্য ক্যাশিয়ার ইকবালকেও গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, গ্রেফতার হওয়া এই দুই আসামির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ। র‌্যাব-১৫ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews