বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​;

গোল্ডেন এওয়ার্ড ও সম্মাননা স্মারকে ভূষিত হয়েছেন মুফতী হারুনুর রশীদ হাবিবুল্লাহ্;

  • Update Time : সোমবার, ১৮ অগাস্ট, ২০২৫
  • ১৯৬ বার পঠিত



মো: সোহরাওয়ার্দী হোসেন
ব্যুরো প্রধান রাজশাহী

সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর পক্ষ থেকে গোল্ডেন এওয়ার্ড ও সম্মাননা স্মারকে ভূষিত হয়েছেন মুফতী হারুনুর রশীদ হাবিবুল্লাহ্। সম্প্রতি রাজশাহীর হোটেল স্টার ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত বিএমএসএস রাজশাহী বিভাগীয় সম্মেলনে এই সম্মাননা প্রদান করা হয়। এ সময় গোল্ডেন এওয়ার্ড ও সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা, মহাসচিব সগীর আহমেদসহ সংগঠনের কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ এবং অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, মুফতী হারুনুর রশীদ হাবিবুল্লাহ্ দীর্ঘদিন ধরে শিক্ষকতা, সাহিত্যচর্চা ও সাংবাদিকতার পাশাপাশি সাংগঠনিক কাজে বিশেষ ভূমিকা পালন করে আসছেন। তাঁর নিষ্ঠা, আন্তরিকতা এবং নেতৃত্বগুণ বিএমএসএসকে এগিয়ে নিতে সহায়তা করেছে। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা বলেন, “শিক্ষক ও সাংবাদিক মুফতী হারুনুর রশীদ হাবিবুল্লাহ্ সিরাজগঞ্জ জেলার স্থানীয় একজন বাসিন্দা। তিনি সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। সাংগঠনিক দক্ষতায় অবদান রাখার জন্যই তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। তাঁর মতো সম্মানিত ব্যক্তির কাছে আমাদের অনেক কিছু শেখার আছে।” সম্মাননা প্রাপ্তির পর মুফতী হারুনুর রশীদ হাবিবুল্লাহ্ সংগঠনের সার্বিক উন্নতি ও সাফল্য কামনা করে বলেন, “বর্তমানে আমি কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে যে দায়িত্বে রয়েছি, তা যথাযথভাবে পালন করার চেষ্টা করছি। ভবিষ্যতেও যদি আরও বড় দায়িত্ব দেওয়া হয়, তবে সর্বোচ্চ নিষ্ঠার সাথে পালন করব ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।”উল্লেখ্য, মুফতী হারুনুর রশীদ হাবিবুল্লাহ্ ইতিপূর্বে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সাহিত্য সংগঠন থেকে প্রায় ৩০টিরও বেশি পুরস্কার, সনদ, সম্মাননা স্মারক ও এওয়ার্ড অর্জন করেছেন। তিনি একাধারে একজন আলেম, লেখক, গবেষক, সম্পাদক, সংগঠক, শিক্ষক, কবি, সাহিত্যিক এবং সাংবাদিক হিসেবে সুপরিচিত। জ্ঞানের চর্চা, লেখালেখি ও সমাজসেবার মাধ্যমে তিনি বিশেষ সুনাম কুড়িয়েছেন।
বিএমএসএস গোল্ডেন এওয়ার্ড ও সম্মাননা স্মারক তাঁর এই বহুমাত্রিক অবদানকে আরও স্বীকৃতি দিলো। সমাজ ও সংগঠনে তাঁর দায়িত্বশীল ভূমিকা আগামী দিনগুলোতেও অগ্রগতির পথকে সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। শিক্ষা, সাহিত্য ও সাংবাদিকতার এই অক্লান্ত পরিশ্রমী মানুষটির জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষ শুভকামনা জানিয়েছেন। তাঁরা বিশ্বাস করেন, মুফতী হারুনুর রশীদ হাবিবুল্লাহ্ আগামীতেও জ্ঞান, কলম ও সংগঠনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews