রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
*রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি; মোংলা কাস্টমসের কর্মকর্তা মামুনের অপসারণ দাবিতে মানববন্ধন; কাউখালীতে সন্ধ্যা নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযান; নওগাঁর রাণীনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩; মনোহরদীতে জামায়াতের মেয়র প্রার্থীর বিলবোর্ড সরানোর অভিযোগ; শিশিরভেজা ভোর আর কুয়াশা জড়ানো সকাল জানিয়ে দিচ্ছে ; কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ; দেবিদ্বারে না জানিয়ে কমিটিতে নাম অন্তর্ভুক্তি: ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে; ভাঙ্গুড়ায় নারীর মৃত্যুর ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ; পদ্মায় মা ইলিশ শিকারে আট জেলে কারাদণ্ড, জব্দ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল; লৌহজংয়ে শিক্ষার্থীদের এআই-দক্ষতা ও নৈতিক শিক্ষা গড়তে ‘আগামীর আলোর যাত্রা’ কর্মসূচি; ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, তিন প্রাণহানি; আহত ১৬; তানোরে ইউনিয়ন ভূমি অফিসের প্রস্তাবিত সরকারি জায়গা দখলের চেষ্টা; কবিতা-বাবার সাথে; শেখ হাসিনা দেশে ফিরবে বলে মাইকিং করাই নওগাঁয় দুই নেতা গ্রেফতার ; “আমি ছিলাম তোমার জীবনের এক অনাকাঙ্ক্ষিত অধ্যায়” আত্রাইয়ে খেজুরগাছ ঝোড়ায় ব্যস্ত গাছিরা, অপেক্ষায় রস-গুড়ের মৌসুম কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট, দ্রুত বিচারের দাবি বাবার; ইনসাফের বিপরীত হলো জুলুম, শান্তি প্রতিষ্ঠায় ন্যায়বিচার জরুরি: জাহাঙ্গীর আলম; ২০৩০ সালে ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা ;

আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন;

  • Update Time : বুধবার, ২০ অগাস্ট, ২০২৫
  • ১৭৭ বার পঠিত



মোঃ ফিরোজ আহমেদ[
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী । এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবক দলের আয়োজনে গতকাল বুধবার (২০ আগস্ট) বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় এলাকা থেকে উৎসব মুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে  আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বয়ক মো.আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস  এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন। 
উক্ত পথ সভায় আরো বক্তব্য রাখেন  উপজেলা 
বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুল মান্নান সরদার,সাংগঠনিক সম্পাদক, আবুবকর সিদ্দিক, কামরুল হাসান সাগর,যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক পারভেজ ইকবাল,আশরাফুল ইসলাম লিটন।
র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি দলের সভাপতি আসাদুজ্জামান বুলেট,সম্পাদক কে এম আইয়ুব আলী,ছাত্রদলের আহ্বায়ক সাকিল হোসেন,সদস্য সচিব আদর হোসেন,পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.লিয়াকত আলী বাবু ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাহরিয়ার সরদার সৌরভ, পলাশ, সোহেল হোসেন, আলম, সানোয়ার হোসেন।এর আগে উপজেলা  স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.আবুল কালম আজাদ ও সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস এর নেতৃত্বে আত্রাই উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা জাতীয় পতাকা ও ব্যানার সহকারে দলীয় কার্যালয়ে সমবেত হয়। উপজেলা  স্বেচ্ছাসেবক দলের উপজেলা ইউনিয়ন ও সকল ওয়ার্ডের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালীতে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews