1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর মান্দায় আলুর বাম্পার ফলন, দাম কমে কৃষকের মুখে হাসি-দুশ্চিন্তা দুটোই; মোংলায় রমজানে বাজার তদারকি,জরিমানা ৭ টি দোকানে; হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁ-শি-য়া-রি; ভুট্টা চাষে ব্যাপক বিস্তার, বাম্পার ফলনের আশায় নওগাঁর কৃষকরা; মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন; ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা; কোস্টগার্ড পশ্চিমজন সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত বনদস্যু আটক -১; কাউখালীতে বসতঘরে চুরির চেষ্টা,গৃহবধূকে কুপিয়ে আহত; অপমান ও মারধরের অভিযোগের পর বিষপানে অটোরিকশা চালকের মৃত্যু; কাউখালী বাজারে ভোক্তা অধিকারের অভিযান,দুই মিষ্টির দোকানকে জরিমানা;

কাউখালীতে যুব উন্নয়ন কর্তৃক সফল উদ্যোক্তা ;

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর প্রতিনিধি)

পিরোজপুরের কাউখালী উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষণ ও লোন গ্রহনের মাধ্যমে একজন সফল উদ্যোক্তার হাঁস-মুরগির খামার পরিদর্শন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা।
গতকাল ২৬ আগষ্ট(মঙ্গলবার) বৈকাল ৫ ঘটিকার সময় উপজেলার ৪নং ইউনিয়নের বেকুটিয়া গ্রামের উদ্যোক্তা হাফিজা আক্তার,স্বামী মোঃ মিজানুর রহমান হাওলাদার এর নিজস্ব বাড়িতে গড়ে তোলা হাঁস মুরগির খামার “হাফিজা পোল্ট্রি ফার্ম” পরিদর্শন করেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেন। এসময় তার সাথে ছিলেন শ্যামল কৃষ্ণ হালদার,সরকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। মোঃ মজিবুর রহমান তালুকদার,সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা কাউখালী।
উদ্যোক্তা হাফিজা আক্তার গত ২২.০৫.২০২৩ থেকে ২০.০৬.২০২৩ পর্যন্ত ১মাস মেয়াদী পিরোজপুর জেলা যুব উন্নয়ন কার্যালয় থেকে হাতে কলমে প্রশিক্ষণ নিয়েছেন। অতঃপর প্রশিক্ষণ শেষে নিজেকে স্বাবলম্বী করতে উপজেলা যুব উন্নয়ন কার্যালয় থেকে সরকারি নিয়ম অনুযায়ী প্রথম দফায় ৬০ হাজার টাকা ঋণ নিয়ে হাঁস-মুরগি পালন শুরু করলে লাভবান হওয়ায়,ঋণের টাকা সময় মত পরিশোধ করেন। পরবর্তীতে উক্ত প্রকল্প সম্প্রসারণের জন্য দ্বিতীয় দফায় ২লক্ষ টাকা ঋণের জন্য আবেদন করলে সেই অর্থ দিয়ে হাঁস মুরগি পালনের জন্য তিনটি সেটঘর তৈরি করে হাঁস মুরগি বর্ধিত করেন।
বর্তমানে হাফিজা আক্তারের প্রকল্পে ২০০টি হাঁস ও ১২০০টি লেয়ার মুরগি আছে। হাফিজা আক্তার বলেন,যুব উন্নয়ন কর্তৃক সঠিক প্রশিক্ষণের মাধ্যমে এবং সল্প হাড়ে ঋণ নিয়ে হাঁস-মুরগি পালন করে আমি লাভবান হয়েছি। একজন উদ্যোক্তা হিসেবে আমি নিজেকে বেকারত্ব দূর করে সার্থক মনে করি।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেন বলেন, সরকার যুব উন্নয়ন কর্তৃক জেলা ও উপজেলায় বিভিন্ন সময়ে ১৮ থেকে ৩৫ বছর যুবক-যুবতীদের বেকারত্ব দূরীকরণ ও স্বাবলম্বী হতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে থাকে। পরবর্তীতে আগ্রহী উদ্যোক্তাদের ঋণ প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় হাফিজা আক্তারের হাঁস-মুরগি খামার প্রকল্পের পরিদর্শন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews