1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মানবাধিকার কর্মে বিশেষ অবদানের স্বীকৃতি সম্মানসূচক পিএইচডি ডিগ্রির জন্য মনোনীত ডিএ পারভেজ; বিজ্ঞানমনস্ক জাতি গড়তে তরুণ উদ্ভাবকদের পাশে জেলা পরিষদ – আলমগীর হোসেন; বিজিবিতে সহকারী পরিচালক পদে কমিশন লাভ করলেন কাউখালীর কৃতি সন্তান জহিরুল ইসলাম প্রিন্স; তেঁতুলিয়ায় সিনিয়র শিক্ষক নুরুল ইসলামকে অবসরজনিত বিদায় সংবর্ধনা; কাউখালীতে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা: শিক্ষার্থীদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের প্রযুক্তির স্বপ্ন; কাউখালীতে নবাগত ওসিকে সংবর্ধনা,আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা; গ্রাম আদালতের সেবা পৌঁছে দিতে কাউখালীতে সমন্বিত কর্মপরিকল্পনা কর্মশালা; ইতিহাস-ঐতিহ্যের স্মারক পতিসর রবীন্দ্র কাচারিবাড়ী; নওগাঁর বায়তুল্লাহ সেতুর উত্তর পাশে বাঁশের হাট যেন মৃত্যুফাঁদ, বাজার স্থানান্তরের দাবি; তৃণমূলের হৃদস্পন্দন ও রাজপথের লড়াকু সৈনিক: ২নং রাজাপুরকে আধুনিক রূপায়ণের মহাপরিকল্পনা নিয়ে প্রার্থী আবু হোসেন”

নৌবাহিনীর পৃথক অভিযানে কক্সবাজারের টেকনাফে দেশীয় আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ সহ ১জন আটক;

Reporter Name
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৯ বার পঠিত

আলমগীর আকাশ
কক্সবাজার জেলা প্রতিনিধি:

০১ সেপ্টেম্বর২৫ইং দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দেশের দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়োজিত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। তারই ধারাবাহিকতায় পৃথক অভিযানে কক্সবাজারের টেকনাফে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ,দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ০১ জনকে আটক করেছে নৌবাহিনী।
গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার (৩১-০৮-২৫) দিবাগত রাতে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নস্থ দমদমিয়া ভাঙ্গা ব্রিজ সংলগ্ন পাহাড়ের নিকটস্থ একটি ডাকাতের আস্তানায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানকালে ডাকাত দল নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাহাড়ের গহিনে পালিয়ে গেলেও তাদের আস্তানায় তল্লাশি করে ১ টি দেশীয় পিস্তল (এলজি) ও ২০ রাউন্ড ৭.৬২ মি: মি: তাজা গোলা জব্দ করা হয়। অপরদিকে একই রাতে জেলার মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নস্থ দেবেঙ্গা পাড়ায় অভিযান চালিয়ে মাদক ও অস্ত্রসহ একাধিক মামলার আসামি ফারুককে নগদ ১৬৩৫১ টাকা এবং দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়ি হতে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়।
জব্দকৃত অস্ত্র ও গোলাসহ আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্ব স্ব থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য: বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ নৌ বাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকা সমূহে মাদক ও অস্ত্র সহ সকল ধরনের দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews