বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​;

চালকদের ন্যায্য দাবি “এক মাসের মধ্যে পূরণ না করলে বৃহত্তর আন্দোলন” মুফতী হাজী শেখ মুহাম্মদ নুরুন নাবী;

  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৭ বার পঠিত



মোঃ সোহরাওয়ার্দী হোসেন
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ভ্যান, অটোরিকশা, সিএনজি ও মাইক্রোচালকদের ন্যায্য দাবির অংশ হিসেবে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, বেলকুচি থানা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে মুকুন্দগাঁতী যাত্রী ছাউনী সংলগ্ন এলাকায় শত শত চালক ও শ্রমিকদের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ (রাজশাহী বিভাগ) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ: ০৫ ( বেলকুচি, চৌহালী এনায়েতপুর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী হাজী শেখ মুহাম্মদ নুরুন নাবী।
তিনি বলেন— “মুকুন্দগাঁতী বাজার এলাকায় প্রতিদিন হাজারো মানুষ ভ্যান, অটোরিকশা, সিএনজি ও মাইক্রোতে চলাচল করেন। অথচ এখানে কোন সুনির্দিষ্ট স্ট্যান্ড নেই। ফলে চালকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন, যাত্রীরাও সমস্যায় পড়ছেন। প্রশাসন যদি শ্রমিকদের ন্যায্য দাবি মেনে না নেয়, তবে এর দায়-দায়িত্ব তাদেরকেই নিতে হবে।”তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন— “আমি প্রশাসনকে আগামী **এক মাস সময় দিলাম। এই সময়ের মধ্যে সরকারি উদ্যোগে স্ট্যান্ড অনুমোদন করে দিতে হবে। নচেৎ শ্রমিকদের সঙ্গে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।”মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— মাওলানা মোঃ আব্দুস সামাদ, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিরাজগঞ্জ জেলা শাখা, বীরমুক্তিযোদ্ধা গাজী আয়নুল হক, সভাপতি, ইসলামী শ্রমিক আন্দোলন, সিরাজগঞ্জ জেলা শাখা, মোঃ শহিদ আমিন, সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিরাজগঞ্জ জেলা শাখা, মাওলানা মোঃ রেজাউল করিম, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বেলকুচি থানা শাখা বক্তরা বলেন— “দেশের শ্রমজীবী মানুষ আজ নানা সমস্যায় জর্জরিত। সরকার ও প্রশাসনের উচিত শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত করা। ভ্যান, অটোরিকশা ও সিএনজি শ্রমিকরা সমাজ ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাদের জন্য সঠিক পরিবেশ নিশ্চিত না করলে পরিবহন খাত বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে।”অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন, বেলকুচি থানা শাখার সভাপতি মোঃ আছির উদ্দিন। তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন—“শ্রমিকের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। কিন্তু যদি আমাদের দাবির প্রতি প্রশাসন কর্ণপাত না করে, তবে কঠোর কর্মসূচি নিতে হবে।”মানববন্ধনে শত শত শ্রমিক হাতে প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দেন—
“আমাদের স্ট্যান্ড চাই”, “শ্রমিকের ন্যায্য দাবি মেনে নাও” ইত্যাদি। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ইসলামী শ্রমিক আন্দোলন, বেলকুচি থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মাসুদ। মানববন্ধন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও বক্তারা ঐক্যবদ্ধ কণ্ঠে বলেন—“অবহেলা করলে আর দেরি নয়, আগামীতে কঠোর কর্মসূচি ও বৃহত্তর আন্দোলন হবে।”মানববন্ধন শেষে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় নেতা মুফতী হাজী শেখ মুহাম্মদ নুরুন নাবী বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান-এর নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews