বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
লালমনিরহাটে শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার; কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ; ‎বাঁশের সাঁকোয় পার হতে হয় কোটি টাকার ব্রিজ‎; নওগাঁয় অস্ত্রসহ ‘ব্ল্যাকহোল ক্লাবের’ দুই সদস্য গ্রেপ্তার; জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া তরুণ নেতা মো. রফিকুল ইসলাম ছুমির খান: সততা, উন্নয়ন ও জনকল্যাণের এক অনন্য প্রতীক; দেবিদ্বারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত; অভিযানের রেশ কাটতে না কাটতেই বেলকুচির মুকুন্দগাঁতীতে ফের ফুটপাত দখল; সুন্দরবনে র‍্যাবের কাছে ৪ বাহিনীর ৫২ জলদস্যুর আত্মসমর্পণ; রামুতে মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সততা স্টোর উদ্বোধন ও সততা সংঘ গঠিত ; আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা; নওগাঁয় র‍্যালি-আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; দখলমুক্ত করে বনায়ন করা হয়েছে ৭৫ একর বনভূমি প্রশংসিত হয়েছেন বনবিট কর্মকর্তা; আত্রাইয়ে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ; কবিতার নাম: লালমনিরহাট-২ রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা; ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা; আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা; ভাঙাবাড়ী ইউনিয়নে পরিবর্তন আনতে চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা জাহিদ তালুকদার; জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব: পীরগাছার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ ​;

তেঁতুলিয়ায় পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত;

  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পঠিত



স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :
“বাল্য বিবাহ নিরুৎসাহিত করি,জুয়া ও মাদকমুক্ত দেশ গড়ি” এবং “তথ্য দিন, সেবা নিন”- এই দুটি গুরুত্বপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে পুলিশের ওপেন হাউস ডে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার শালবাহান ইউনিয়নের কালান্দিগছ বাজারে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মূসা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. শইমী ইমতিয়াজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কালান্দিগছ ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা ওসমান গনী, উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনাম,উপজেলার এনসিপির আহবায়ক হাবিবুর রহমান,সাবেক ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া,হীরা কান্ত রায়, উপজেলা ওলামা দলের সভাপতি সোহরাব আলি, শালবাহান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান,উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ,শালবাহান ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনগণ, গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত।
এ সময় উপস্থিত বক্তারা সমাজ থেকে বাল্য বিবাহ, মাদক ও জুয়াসহ নানা অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, তথ্য দিয়ে সহযোগিতা করলে পুলিশ দ্রুত ব্যবস্থা নিতে পারবে, যা একটি নিরাপদ সমাজ গঠনে সহায়ক হবে।
প্রধান অতিথি তার বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. শইমী ইমতিয়াজ বলেন,ওপেন হাউস ডে আয়োজনের মূল লক্ষ্য হলো জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে সমস্যা শোনা ও তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করা। পুলিশ জনগণের, জনগণ পুলিশের- এই সম্পর্ককে আরও দৃঢ় করতেই এই উদ্যোগ।
অনুষ্ঠান শেষে নাগরিকরা তাদের বিভিন্ন অভিযোগ,পরামর্শ ও সমস্যা পুলিশ কর্মকর্তাদের সামনে তুলে ধরেন, এবং সেগুলোর দ্রুত সমাধানের আশ্বাসও দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews